ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে বহুল কাঙ্ক্ষিত অক্সিজেন প্লান্টের উদ্বোধন


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ৩:৪১

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চালু হয়েছে হাইফ্লো লিকুইড অক্সিজেন প্লান্ট। এখন থেকে ১৫০ জন রোগী নিরবচ্ছিন্ন অক্সিজেন সুবিধা পাবেন। চাঁদপুর সদর হাসপাতাল থেকে পূর্বের সিলিন্ডারসহ মোট ২১০ জন রোগীকে অক্সিজেন সুবিধা দেয়া যাবে। বুধবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ প্লান্টের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটারের লিকুইড অক্সিজেন প্লান্টের কাজ শুরু হয়। এই প্লান্টে শ্রমিকরা গত দুই-আড়াই মাস ধরে টানা কাজ করে লিকুইড অক্সিজেন স্থাপনের ভবন এবং অক্সিজেন সংরক্ষণের ট্যাঙ্কির কাজও সম্পন্ন করা হয়। একই সাথে বেকওয়াম প্লান, কমরেস্ট ইয়ার প্ল্যান ও অটোমেটিক মেনিহোল কন্ট্রোল বোর্ডসহ অক্সিজেন প্লান্টের যত ধরনের কাজ রয়েছে তা এক দেড়-মাস পূর্বেই সম্পন্ন করা হয়। মূল প্লান্টটিতে তৈরি হবে ৬ হাজার লিটারের অক্সিজেন গ্যাস, যা অক্সিজেনে রূপান্তর হয়ে ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটারে দাঁড়াবে।

পূর্বে থেকে বর্তমান সময়ে চাঁদপুরে করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণ ঝুঁকি থাকায় অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় কুমিল্লা থেকে প্রায় প্রতিদিনই চাহিদা অনুযায়ী অক্সিজেন আনতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। নিরবচ্ছিন্ন অক্সিজেন সুবিধা দিতেই চাঁদপুর জেনারেল হাসপাতালে স্থাপন করা হয়েছে এই লিকুইড অক্সিজেন প্লান্ট। আর এ প্লান্ট স্থাপনের জন্য অর্থায়ন করছে ইউনাইটেড ন্যাশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড (ইউনিসেফ) এবং বাস্তবায়ন করছে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।

অক্সিজেন প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে ও পরিচালনায় আয়োজিত ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম-বার), সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীসহ অনেকে।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ