কোটালীপাড়ায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালিত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার ৫ আগস্ট সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ ভবনের শাপলা হলরুমে স্থাপিত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, প্রাণিসম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার শিকদার, মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ,যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার হালদার,সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অপরদিকে জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে কোরআন শরীফ বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
শনিবার দুপুরে রফিকুল ইসলাম দলীয় নেতা কর্মীদেরকে সাথে নিয়ে উপজেলার চিত্রাপাড়া হামিউস সুন্নাহ মাদ্রাসা ও ভুয়ারপাড়া মাদ্রাসায় ৩৫জন ছাত্রের মাঝে ৩৫টি কোরআন শরীফ বিতরণ করেন। কোরআন শরীফ বিতরণ শেষে ১৫ আগস্টে নিহত সকল শহীদ রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান শেখ, আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ মনিরুজ্জামান হাওলাদার, ছাত্রলীগ নেতা ইকবাল হাসান, শওকত হোসেন, শেখ রোহানসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আমি প্রতি বছরই জাতীয় শোক দিবসসহ গুরুত্বপূর্ণ সকল দিবসেই এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে দুটি মাদ্রাসার গরীব ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করলাম। আমার এ ধরণের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।
এছাড়াও কোটালীপাড়া ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খতম করে দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied