ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

প্রাইভেটকারের ধাক্কায় লাশ হলেন মোটরসাইকেলের ২ আরোহী


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৮-২০২৩ বিকাল ৫:৪৭
টাঙ্গাইলের কালিহাতীতে অটোভ্যান ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার কালিহাতী-বল্লা রোডের কামার্থী এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের দেলোয়ারের ছেলে জাকির (২৮) ও আরফান আলীর ছেলে আসাদুজ্জামান (২০)।
 
জানা যায়, কালিহাতী-বল্লা রোডের চারান এলাকা থেকে মোটরসাইকেলযোগে দুই আরোহী কালিহাতীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে তারা কামার্থী এলাকায় পৌঁছলে একটি অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে চারান বিলমুখী প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লাগে। 
 
এতে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে  মোটরসাইকেলের নিচে পড়ে মোটরসাইকেল চালক জাকির মারা যায়। আহত হয় তার সাথে থাকা আসাদুজ্জামান। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করলে টাঙ্গাইল থেকে ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যায়।
 
এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধারসহ ও মোটরসাইকেল-প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত