ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লামা উপজেলার আজিজনগরে গাঁজাসহ যুবক আটক


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ৪:৩৪
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের হেডম্যানপাড়া নিবাসী মৃত আবুল হোসেনের ছেলে মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গাঁজাসহ আটক করেছে আজিজনগর ক্যাম্পের পুলিশ। মঙ্গলবার (৩ ‍আগস্ট) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে মেহেদীর বসতঘর থেকে ব্যবসার উদ্দেশ্যে বেঁধে রাখা ৫০ পুরিয়া (১৬০ গ্রাম) গাঁজাসহ তাকে আটক করা হয়।
 
পুলিশের জিজ্ঞাসাবাদে মেহেদী জানায়, বাহাদুর নামে এক মাদক ব্যবসায়ী তাকে গাঁজার জোগান দেয়। আর এসব গাঁজা সে এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে।
 
সূত্রে জানা যায়, মেহেদীর মা আছিয়া একজন মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মাদকের মামলা রয়েছে।
 
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ গাঁজাসহ একজনকে আটকের বিষয়ে আমাকে জানিয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
 
আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ বলেন, আমি আসার পর থেকে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। এ অভিযান চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবেই।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়