সাঁতার প্রতিযোগিতা: ৫০ কিলোমিটার যমুনা নদী সাঁতরে প্রথম হলেন রাব্বি মিয়া
বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের প্রমত্তা যমুনা নদীতে ৫০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দেশে প্রথম ৫০ কিলোমিটার দীর্ঘ ওই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বগুড়ার সাঁতারু রাব্বি মিয়া, দ্বিতীয় হয়েছেন একমাত্র নারী সাঁতারু গাইবান্ধার সোহাগী আক্তার এবং তৃতীয় স্থান অধিকার করেছেন টাঙ্গাইলের সাঁতারু বদর উদ্দিন।
শনিবার সকাল ৯টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ক্রসবার-১ থেকে ১৭ জন প্রতিযোগী যমুনা নদী সাঁতরে বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যোতপাড়া ঘাটে শেষ হয়। এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।
সাঁতার শেষে চৌহালী উপজেলার যোতপাড়া ঘাটে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মিয়া ভাই ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান। চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আল আমিন সবুজ।
টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন জানান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকীতে একঝাঁক দুঃসাহসিক সাঁতারু যমুনা নদীর ৫০ কিলোমিটার দুরত্বের সাঁতারে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই ৪৬-৩০-২০ কিলোমিটার এবং বাংলা চ্যানেল সাঁতারে অংশ নিলেও প্রথমবারের মতো ৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন।
তিনি জানান, দুঃসাহসিক এই অভিযানের মধ্য দিয়ে তারা তৃণমূল পর্যায়ে সাঁতার শেখায় উদ্বুদ্ধ করছেন। এ প্রতিযোগিতার আগে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্কুলে সাঁতারের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব নিয়ে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা হয়েছে।
৫০ কিলোমিটার দুরত্ব অতিক্রম করার এই প্রতিযোগিতায় ১৬ জন পুরুষের সাথে বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সর্বকনিষ্ঠ নারী সাঁতারু গাইবান্ধা জেলার মোছা. সোহাগী আক্তার অংশ নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন।সাঁতারুদের নিরাপত্তায় প্রত্যেক সাঁতারুর সাথে ১টি করে নৌকা এবং ২ জন করে ভলান্টিয়ার দেওয়া হয়।
পুরুষ সাঁতারুদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নেন—ক্রীড়া পরিদফতরের উপ-পরিচালক এসআইএম ফেরদৌউস আলম, বিটিভির চিত্রগ্রাহক মো. মনিরুজ্জামান, স্ট্যান্ডর্ড ব্যাংক লিমিটেডের টাঙ্গাইল ব্রাঞ্চের শাখা প্রধান মো. বদর উদ্দিন, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মো. জামিল হোসেন, রাজশাহী জেলার মো. শাহরিয়ার, গেট-এইড লিমিটেডের প্রধান গণসংযোগ কর্মকর্তা মো. ইশতিয়াক।
এছাড়াও নরসিংদী জেলার মো. কামাল হোসেন, কুমিল্লা জেলার মো. আল আমিন আকিক, বগুড়া জেলার মো. রাব্বী রহমান ও নাজমুন সাকিব সাইমুম, গাজীপুর জেলার মো. হেলাল উদ্দিন, টাঙ্গাইল জেলার মো. শাকিল হোসেন, রংপুর জেলার আব্দুল্লাহ আল তওসিফ, নরসিংদী জেলার মো. বকুল সিদ্দিকী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আবুল কালাম আজাদ ও মোনতাসির মোহাম্মদ সামি।
এমএসএম / এমএসএম
সিংড়ায় অবৈধ তেল বিক্রি লরির ম্যানেজারকে জরিমানা
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম
কোটালীপাড়ায় হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় ৬ জন গ্রেপ্তার
তানোরে চটের বস্তা নিয়ে বিপাকে আলু চাষিরা:প্রশাসনের সুদৃষ্টি কামনা
মেহেরপুরে জ্বালানি তেল ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জের তিন অদম্য নারী পেলেন পুরস্কার, সংগ্রাম-সাহস আর সাফল্যের অনন্য দৃষ্টান্ত
বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও
ছড়িয়ে পড়ছে হাম, রামেক হাসপাতালে ১২ শিশুর মৃত্যুতে উদ্বেগ
তানোরে আলু উত্তোলনের পর ধান রোপনে ব্যস্ত কৃষক কৃষাণীরা
সাতকানিয়া-প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতন, নেপথ্যে এনসিপি নেতা
ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে হিলফুল যুবসংঘের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বিরামপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত-২, আহত-৬
নড়াইলে ফিলিং স্টেশনে তেল না পেয়ে ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ
Link Copied