ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ১৫


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৮-২০২৩ দুপুর ৪:৫০

পাকিস্তানের ‘হাজারা এক্সপ্রেস’ নামের একটি ট্রেনের অত্যন্ত ১০টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫০ জন। রোববার (৬ আগস্ট) সিন্ধ প্রদেশের নওয়াবশাহ শহরের সাহারা রেলওয়ে স্টেশনের কাছাকাছি ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাহারা স্টেশনের কাছে এলে টে্রনটি হঠাৎ করেই লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটিতে বিপুলসংখ্যক যাত্রী থাকায় আরও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা। আহত যাত্রীদের নবাবশাহ পিপলস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণ এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর সিন্ধুর অভ্যন্তরীণ জেলাগুলোতে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

পাকিস্তান রেলওয়ের ডিভিশনাল কমার্শিয়াল অফিসার (ডিসিও) মহসিন সিয়াল বলেছেন,ঠিক কয়টি বগি লাইনচ্যুত হয়েছে, তা এখনো বলা যাচ্ছে না। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, আমি দুর্ঘটনাস্থলে যাচ্ছি। সহারা রেলস্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটেছে। কেউ কেউ বলছেন পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে, কেউ বলছেন আটটি আবার অনেকে বলছেন ১০টি বগি লাইনচ্যুত হয়েছে।

শহীদ বেনজিরাবাদ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মুহাম্মদ ইউনিস চান্দিও বলেন, এটি একটি বড় দুর্ঘটনা। ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করার জন্য উদ্ধারকারী দল প্রয়োজন। আমাদের দল ও কমিশনার ঘটনাস্থলে গেছেন। তবে হতাহতের সংখ্যা আমি বলতে পারছি না।

পাকিস্তানের রেলওয়ে ও বিমান চলাচল মন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন, কর্তৃপক্ষকে এ ঘটনায় সতর্ক করা হয়েছে। রেল সচিব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি নবাবশাহ জেলা প্রশাসককে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সূত্র: ডন, জিও নিউজ

এমএসএম / এমএসএম

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

জলবায়ু পরিবর্তনে হিমালয়ে বাড়ছে মানুষ ও চিতাবাঘ সংঘাত

পেরুতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা

সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা

৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট