ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বশেমুরকৃবিতে বীজ প্রযুক্তি বিষয়ক সার্টিফিকেট কোর্সের প্রশিক্ষণ শুরু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-৮-২০২৩ বিকাল ৫:৪০
ভালো বীজ উৎপাদন, সংরক্ষণ, ও বিপনন বিষয়ে বীজ প্রযুক্তির উপর ৫ দিনব্যাপী সার্টিফিকেট কোর্সের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ভবনে এই উদ্ধোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া তাঁর বক্তব্যে বলেন, গুণগতমানের বীজ খাদ্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বপরিস্থিতি বিবেচনায় খাদ্য ঘাটতি মোতাবেলায় বাংলাদেশকে গুণগতমানের বীজ উৎপাদন, সংরক্ষণ ও কৃষকের মাঝে ছড়িয়ে দিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে নবীন হলেও এর উন্নত গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক সুনাম অর্জন করেছে। দক্ষ জনশক্তি ও নিবেদিত প্রাণ গবেষকগণের নিরন্তর প্রচেষ্টায় এ বিশ্ববিদ্যালয় ধান, গম, তৈলবীজ, শাক-সবজি, ফলমূলসহ প্রায় ৭০টিরও বেশি নতুন জাত উদ্ভাবন করেছে এবং এসবের বীজ কৃষকের মাঝে ছড়িয়ে দিয়ে দেশের খাদ্য ঘাটতি মোকাবেলায় অনন্য নজির স্থাপন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব ও বীজ উইং এর সাবেক মহাপরিচালক জনাব আনোয়ার ফারুক এবং অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েস।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বীজ বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিটের প্রফেসর এবং বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. এম. ময়নুল হক এবং একই ইউনিটের প্রফেসর ও বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক (গবেষণা) ড. এ. কে. এম. আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডীন, পরিচালকসহ দেশের সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে আগত ৩০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা