ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

তানোর পৌরসভায় নীতিমালা লঙ্ঘন করে সার ব্যবসা


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২৩ দুপুর ১১:১৮
রাজশাহীর তানোর পৌরসভার বিসিআইসি অনুমোদিত রাসায়নিক সার ডিলার মেসার্স মোল্লা টেড্রার্সের বিরুদ্ধে সার বিপণন নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের দাবি তানোর পৌরসভার মধ্যবর্তী স্থান পৌর সদরে বিসিআইসি সার ডিলারের দোকান করা হোক। কিন্ত্ত রহস্যজনক কারণে কৃষকদের সেই দাবি কৃষি বিভাগ আমলে নিচ্ছেন না। এদিকে বোরো মৌসুমের আগেই তানোর পৌর সদরে বিসিআইসি সার ডিলার মেসার্স মোল্লা টেড্রার্সের দোকান স্বানান্তর করার দাবিতে, গত ৩ আগষ্ট বৃহস্প্রতিবার প্রায় অর্ধশতাধিক কৃষকের স্বাক্ষর সংবলিত লিখিত অভিযোগ ডাকযোগে স্থানীয় সাংসদ, শিল্প মন্ত্রণালয, রাজশাহী জেলা প্রশাসক(ডিসি) ও আঞ্চলিক পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী বরাবর প্রেরণ করেছেন ভুক্তভোগী কৃষকেরা।
সুত্র জানায়, সার বিপণন নীতিমালায় বলা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার কৃষকের সুবিধার কথা বিবেচনা করে। সংশ্লিষ্ট এলাকার মধ্যবর্তী স্থানে ডিলারকে ব্যবসা করতে হবে। যাতে ওই এলাকার কৃষকেরা সার উত্তোলনে সমান সুযোগ পায়। কিন্ত্ত তানোর পৌরসভার বিসিআইসি সার ডিলার মেসার্স মোল্লা টেড্রার্স নীতিমালা লঙ্ঘন করে পৌরসভার শেষ প্রান্ত এক নম্বর ওয়ার্ডের তালন্দ বাজারে সার ব্যবসা করছেন। এতে পৌরসভার ৫ থেকে ৯ নম্বর ওয়ার্ডের কৃষকেরা চরম বিপাকে পড়েছে। কারণ এসব এলাকার কৃষকদের এক বস্তা সার নিতে যেমন অনেক কর্ম
সময় ব্যয় হয়, তেমনি এক বস্তা সারের জন্য ৫০ টাকা ভাড়া দিতে হয়। অথচ তানোর পৌর সদরে ডিলারের দোকান হলে কৃষকদের এমন হয়রানি হতে হতো না। এমনকি ডিলারের দোকান অধিকাংশ সময় খোলা থাকে না। এতে দুরদুরান্তের কৃষকদের সার নিতে এসে হয়রানির শিকার হয়। এছাড়াও বিসিআইসি ডিলার সাব ডিলারদের কাছে সার বিক্রি করবেন এবং সাব ডিলারগণ কৃষকদের কাছে সার খুচরা বিক্রি করবেন। কিন্ত্ত অভিযোগ রয়েছে, মোল্লা টেড্রার্স সাব ডিলারদের কাছে নিয়মিত সার বিক্রি করেন না। তানোর পৌর সদরের কৃষক রুস্তম আলী, আব্দুস সালাম ও আক্তার হোসেন বলেন,যখন যে সারের প্রয়োজন হয় তখন ডিলারের কাছে সেই সারের সংকট দেখা দেয়। আবার বেশী দাম দিলে তার কাছেই সার মিলে। বললেই বলে বরাদ্দের সার নাই। তাই বাইরে থেকে বেশী দামে এনে তো কম দামে বিক্রি করা যায় না। কৃষকের সুবিধার কথা বিবেচনা করেই বাইরে থেকে সার আনা হয়।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ মুঠোফোনে কল গ্রহণ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে জানতে চাইলে মেসার্স মোল্লা টেড্রার্সের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ আলী বাবু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিয়মানুযায়ী সার ব্যবসা করছেন। তিনি বলেন, তার সামনে এসে কোনো কৃষক অনিয়মের কোনো কথা বলতে পারবে না।

এমএসএম / এমএসএম

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন

গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন

শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি

যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক

জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল

এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা

দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০