ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবিতে মৃত ৪, নিখোঁজ ৫১


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৮-২০২৩ দুপুর ১১:২৯

অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবে চারজন মারা গেছেন। এই ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও ৫১ জন।

তিউনিসিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে সোমবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার কেরকেনাহ দ্বীপের উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত চারজন অভিবাসী মারা গেছেন এবং আরও ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে দেশটির বিচার বিভাগীয় এক কর্মকর্তা রোববার রয়টার্সকে জানিয়েছেন।

ডুবে যাওয়া নৌকাটিতে থাকা সকল অভিবাসীই সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর বলেও জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক মাসগুলোতে, তিউনিসিয়ার উপকূলে অসংখ্য মানুষ সমুদ্রে ডুবে গেছে। একইসঙ্গে তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালির দিকে যাওয়ার চেষ্টাও অনেক বেড়েছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার মানুষ বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে।

মূলত যারা ইউরোপে যেতে ইচ্ছুক তিউনিসিয়া সেসব অভিবাসীদের জন্য একটি কেন্দ্রে পরিণত হয়েছে। আর বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যাও।

গত জুলাই মাসে তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত দেশটি তার উপকূলে ডুবে যাওয়া অভিবাসীদের ৯০১টি মৃতদেহ উদ্ধার করেছে।

রয়টার্স বলছে, সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর বহু মানুষ দারিদ্য ও সংঘাতময় জীবন থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন এবং তাদের এই কাজে লিবিয়াকে ছাপিয়ে তিউনিসিয়ার উপকূলরেখা অভিবাসীদের কাছে প্রধান এক্সিট পয়েন্ট হয়ে উঠেছে।

এমএসএম / এমএসএম

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

জলবায়ু পরিবর্তনে হিমালয়ে বাড়ছে মানুষ ও চিতাবাঘ সংঘাত

পেরুতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা

সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা

৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট