ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নিষিদ্ধ সময়ে বিষ দিয়ে মাছ ধরা অব্যাহত ,আটক ১


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৭-৮-২০২৩ বিকাল ৬:৪

সুন্দরবনে মাছ ধরা সরকারের নিষেধাজ্ঞা বহাল থাকার মধ্যেও সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে বিষ দিয়ে মাছ শিকার অব্যাহত রয়েছে।সোমবার ভোর রাতে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাটকাটা বাজার সংলগ্ন এলাকা থেকে ওমর ফারুক (৩৭) নামে এক মাছ ব্যবসায়ী( নিষিদ্ধ সময়)  ৫০ কেজি বিষযুক্ত চিংড়িসহ আটক করে কয়রা থানা পুলিশ।এ ব্যাপারে কয়রা থানায় ২ জনকে আসামী আরও ৫/৬ জনকে অজ্ঞত করে একটি মামলা হয়েছে। গত রবিবারও পুলিশ অভিযান চালিয়ে ১৩০ কেজি চিংড়ি মাছ আটক করে। 

অনুসন্ধানে জানা যায়, নিষিদ্ধ সময় থাকার পরও কয়রা মৎস্য আড়ৎ গুলোতে প্রতিদিন ১০০০-১৫০০ কেজি সুন্দরবনের বিভিন্ন প্রজাতির মাছ ক্রয় বিক্রয় হচ্ছে। আড়ৎতের ৪/৫ টি মৎস্য ব্যবসায়ী তারা নিষিদ্ধ সময়ে জেলেদের প্রলোভন দেখিয়ে বেশি লাভের আশায় তাদের দাদন (অগ্রিম টাকা) দিয়ে সুন্দরবেন পাঠিয়ে বিষ দিয়ে ধরা মাছ তাদের আড়ৎ এ এনে বেশি দামে বিক্রয় করেন। সতেচন মহল বন্ধের সময় সুন্দরবনের বিষ দিয়ে ধরা মাছ ধরায় উদ্বেগ প্রকাশ করেন। উপজেলার আইন শৃঙ্খলা মিটিং এ একাধিকবার বিষ দিয়ে মাছ ধরার প্রবণতা বাড়ায় সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংসের কারণে উদ্বেগ প্রকাশ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা থাকলেও তা বন্ধ হয়নি। 

একাধিক প্রকৃত জেলের অভিযোগ, অসাধু বন কর্মকর্তা দের টাকা ইনকামের বড় উৎস্য সুন্দরবন বন্ধের এই তিন মাস। তারা টাকার বিনিময়ে মাছ ধরার সুযোগ করে দেন। যারা টাকা না দেয় লোক দেখানোর জন্য তাদেরকে ধরেন। বন বিভাগ সুযোগ না দিলে কোন ভাবে সুন্দরবনে ঠুকে মাছ ধরা সম্ভব নয় বলে জানান তারা।

কয়রা পরিবেশ বাদী সংগঠণ সবুজ আন্দোলনের সাধারণ সম্পাদক এ্যাড. আবু বক্কর সিদ্দিক বলেন, একটি স্বার্থনেশী মহল ব্যক্তি স্বার্থে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে সুন্দরবনের জীব বৈচিত্র্য ধ্বংসে মেতে উঠেছে। তারা এই বন্ধের সময় জেলের সুন্দরবনে পাঠিয়ে বিষ প্রয়োগ করে হাজার হাজার কেজি মাছ ধরছে। বন বিভাগ সতর্ক ও কঠোর হলে কখনওই এই দুষক্রীতিরা সুযোগ পায় না। এই দায় বন বিভাগের। 

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, সুন্দরবনসহ আশেপাশের বিভিন্ন নদী-খালে বিষ দিয়ে মাছ আহরণ বন্ধ করতে পুলিশের কঠোর অভিযান চলছে।চিংড়িসহ আটক ও মামলা ও হয়েছে থানায়। বেশ কিছুদিন ধরে সুন্দরবনের বিভিন্ন নদ-নদী এবং খালে বিষ দিয়ে মাছ ধরার প্রবণতা লক্ষ করা গেছে। কয়রা  বাজারের এক শ্রেণির অর্থলোভী মৎস্য ব্যবসায়ী ও কোম্পানী নাম ধারী মৎস্য ব্যবসায়ীরা   দুর্বৃত্তদের ও অসাধু জেলেদের  হাতে বিষ দিয়ে এসব খালে মাছ শিকারে পাঠাচ্ছে। বিষ দিয়ে মাছ ধরা ও সকল অপরাধ বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে৷ 

বিষ দিয়ে মাছ শিকার রোধে বন বিভাগ কার্যকর কী পদক্ষেপ নিয়েছে—এ প্রশ্নের উত্তরে সুন্দরবন পশ্চিশ বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসিন  জানান, বিষ দিয়ে মাছ শিকারসহ নানা অনিয়ম রোধে বনে স্মার্ট প্যাট্রলিং অব্যাহত আছে। গত ২ মাসে  খুলনা রেঞ্জে অবৈধ ভাবে সুন্দরবনে ঠুকে মাছ শিকার করার অপরাধে ৬২ টি মামলা, ৬৩ টি নৌকা, মটরসাইকেল ৪ টি,ইঞ্জিন চালিত ভ্যান একটি,  ২৩ জনকে আটক, ৬৩৯ কেজি চিংড়ি জব্দ, ১৬ কেজি হরিণের মাংস ,শুঁটকি চিংড়ি ৩৫ কেজি, কাঁকড়া ১৯০ কেজি( অবমুক্ত), হরিণ মারার ফাদ ৬০০ টি সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।তিনি বলেন,কীটনাশক দিয়ে মাছ ধরায় ক্ষতি হচ্ছে অনেক বেশি। কারণ কীটনাশকে সব প্রজাতির রেণু পোনা মরে সুন্দরবনের খাল-বিল মাছশূন্য হয়ে যাচ্ছে। এসব বন্ধে সুন্দরবনকে আধুনিক নেটওয়ার্কের আওতায় আনার কাজ চলছে। আমাদের অভিযান অব্যাহত আছে। 

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি