পাকিস্তানে বিয়ে থেকে ফেরার পথে বিস্ফোরণে ৭ জন নিহত
পাকিস্তানের বেলুচিস্তানের পাঞ্জগুর জেলায় ল্যান্ডমাইন বিস্ফোরণে ইউনিয়ন কাউন্সিলের (ইউসি) চেয়ারম্যানসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। সোমবার রাতে জেলার বলগাটার এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসক আমজাদ সোমরো পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে জানান, বালগাটার ইউসি চেয়ারম্যান ইশতিয়াক ইয়াকুব ও বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে আসা ব্যক্তিদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা বিস্ফোরক স্থাপন করেছিল। গাড়িটি বলগাটার এলাকায় চাকর বাজারে পৌঁছালে বিস্ফোরক ডিভাইসটি বিস্ফোরিত হয়। এতে প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা বালতাগর ও পাঞ্জগুরের বাসিন্দা। নিহতদের মধ্যে চারজনের পরিচয় স্বজনরা নিশ্চিত করেছেন।
এই হামলার ঘটনায় নিষিদ্ধ বেলুচ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) জড়িত থাকার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
Link Copied