ঢাকা শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

চাঁদের প্রথম ছবি পাঠাল ভারতের ‘চন্দ্রযান-৩’


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৮-২০২৩ দুপুর ১২:২৬

মহাকাশ থেকে ‘চন্দ্রযান-৩’-এর তোলা চাঁদের প্রথম ছবি প্রকাশ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ছবিতে দেখা যায়, মহাকাশযান যত কাছে যাচ্ছে, ততই চাঁদের গর্তগুলিকে বড় মনে হচ্ছে। খবর বিবিসির রোববার রাতে টুইট করে সেই ছবি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

একটি ভিডিওতে দেখা গেছে, চাঁদের চারদিকে গভীর অন্ধকার। তারমধ্যে ধূসর রঙের গোলক। চন্দ্রপৃষ্ঠে অনেক ছোট বড় গর্ত। দেখে মনে হচ্ছে, চাঁদের একেবারে কাছেই ভারতীয় মহাকাশযানটি।এ অভিযান সফল হলে ভারতই প্রথম দেশ হবে, যা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। চতুর্থ দেশ হিসেবে ভারত চাঁদে অবতরণ করতে যাচ্ছে। ভারতের আগে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনের মহাকাশযান চাঁদে অবতরণ করেছে। 

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) প্রেসবিজ্ঞপ্তিতে বলে, তারা চন্দ্রযান-৩ কে সবসময় পর্যবেক্ষণ করছেন। মহাকাশযানটি স্বাভাবিকভাবে চলছে। 

সংস্থাটি আরো বলছে, ইসরো তৃতীয়বারের মত সফলভাবে চাঁদের কক্ষপথে মহাকাশযান পাঠিয়েছে।

ইসরো জানায়, সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে এটি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২৩ ও ২৪ আগস্টের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুকে স্পর্শ করবে মিশনটি। তারপর চন্দ্রযান থেকে ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠে অবতরণের চেষ্টা করবে।

এমএসএম / এমএসএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের

হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি

ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে