চট্টগ্রামে জলাবদ্ধতায় নাগরিক ফোরামের ক্ষোভ: ১০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবী
গত কয়েকদিন টানা বৃষ্টির ফলে চট্টগ্রাম শহরের বৃহত্তর বাণিজ্যিক এলাকা চাকতাই, খাতুনগঞ্জ,বহদ্দার হাট, মুরাদপুর, বিবিরহাট, ষোলকবহর, টেরি বাজার, রাজাখালী, নতুন চাকতাই, আগ্রাবাদ, দেওয়ানহাট, বন্দর, হালিশহর, চকবাজার, পাঁচলাইশ পাসপোর্ট অফিস এলাকা, কাতালগঞ্জ,পতেঙ্গা, বায়েজিদ, জেলা পুলিশ লাইনসহ অসংখ্য এলাকা আজ কয়েক দিন ধরে পানিতে ডুবে আছে। ফলে চট্টগ্রামের ব্যবসায়ী ও বসবাসকারী লোকজনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে উল্লেখ করে ক্ষোভ জানিয়েছে চট্টগ্রাম নাগরিক ফোরাম। একই সাথে এর জন্য ১০ হাজার কোটি টাকা ক্ষতিপুরণ দাবী করছে সংগঠনের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যরিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মো.কামাল উদ্দিন সম্প্রতি এক বিবৃতিতে বলেন, ২০১৫ সাল হতে চট্টগ্রাম নাগরিক ফোরামের আন্দোলনের মাধ্যমে দাবী করায় সরকার ২০১৭ সালের জুলাই মাসে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য প্রায় ১১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। টাকা বরাদ্দ দেওয়ার প্রায় ছয় বছর অতিবাহিত হওয়ার পরও নগরীর জলাবদ্ধতা অদ্যাবধি নিরসন হয়নি। যার দরুণ অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। গত কয়েক দিন যাবত অতিরিক্ত বৃষ্টি হওয়ায় পুরো নগরী পানিতে তলিয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে। এ জলাবদ্ধতার কারণে, চট্টগ্রাম শহরের বৃহত্তর বাণিজ্যিক এলাকা আজ কয়েক দিন ধরে পানিতে ডুবে আছে। অনেকের বাসায় চুলা জ্বালাতে পারছে না। সন্তানদেরকে স্কুল কলেজে পাঠাতে পারছে না। আমরা সব কিছু বিবেচনা করে সরকার তথা যথাযথ কর্তৃপক্ষকে বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম সিটি করপোরেশনকে নগরীর ক্ষতিগস্থ মানুষের জন্য অন্ততপক্ষে ১০ হাজার কোটি টাকা জরুরি ভিত্তিতে ক্ষতি পূরণ দেওয়ার জোর দাবী জানাচ্ছি।
অন্যদিকে দীর্ঘ ৬ বছর অতিবাহিত হওয়ার পরও কেন জলাবদ্ধতা নিরসনের কাজ শেষ করতে পারেনি তা খতিয়ে দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি কালুরঘাটে নতুন সেতু বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। অন্যদিকে কালুরঘাট সেতু মেরামতের জন্য বন্ধ রাখার পর নদীতে ফেরি চালু করা হয়েছে। সেই ফেরিগুলো অপরিকল্পিতভাবে চলাচল করার কারণে সাধারণ মানুষেরা চরমভোগান্তিতে পড়েছেন। তাই পরিকল্পিতভাবে ফেরি চালু করার জোর দাবী করছি।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন