যমুনা নদীতে একদিনে পানি বাড়ল ২১ সেন্টিমিটার, নিম্নাঞ্চলের ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েক দিনের ভারি বর্ষণে টাঙ্গাইলের যমুনা নদীতে আবারও পানি বৃদ্ধি শুরু করছে। এছাড়া জেলার সকল নদ-নদীর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। ফলে নিম্নাঞ্চলের আবাদি জমির ধানের বীজতলাসহ রোপনকৃত ধানের চারা তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে কৃষকরা।
টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত সোমবার (৭ আগস্ট) সকাল ৯ টা থেকে মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯ টা পর্যন্ত ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এরআগে ১০ দশমিক ৭০ সেন্টিমিটার ছিল। যা এখনো বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে বৃদ্ধি পেয়েছে ২০ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী ও মির্জাপুর পয়েন্টে ৩৫ সেন্টিমিটার, ফটিকজানী নদীর পানি নলচাপা পয়েন্টে ১৮ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ২৮ সেন্টিমিটার, বংশাই নদীর মধুপুর পয়েন্টে ২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
এসব নদ-নদীর পানি বৃদ্ধির কারণে জেলার ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর, নাগরপুর ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। এরফলে ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হচ্ছে। দিশেহারা হয়ে পড়ছে শতশত নদীপাড়ের ভাঙন কবলিত মানুষ।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নূরুল আমিন জানান, কিছুদিন টাঙ্গাইলের যমুনা নদীসহ জেলার ছোটবড় সকল নদ-নদীর পানি কমতে থাকলেও গত দু’দিন ধরে টানা বৃষ্টির কারণে নদীতে ব্যাপকহারে পানি বৃদ্ধি পেয়েছে। এসব বৃষ্টির পানি দ্রুত কমে যাবে বলে আশা করছি।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি