সদরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল ও নসিমন গাড়ি মুখোমুখি সংঘর্ষে শাওন খান(২০) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আকোটের চর ইউনিয়নের পিয়াজখালী-মনিকোঠা সড়কের সুইচ গেট এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শাওন উপজেলার আকোটের চর ইউনিয়নের খালাশি ডাঙ্গী গ্রামের কুদ্দুস খানের ছেলে। এ সময় একই এলাকার রবিন বেপারী(১৮) ও আশিক বেপারী (১৯) নামের মোটরসাইকেলে থাকা অন্য দুই আরোহী গুরুতর আহত হয়। আহতরা বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা মোটরসাইকেলে পিয়াজখালী থেকে নলেরটেক যাওয়ার পথে অপর দিক থেকে আসা সদরপুরগামী নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওন খাঁনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন আল রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ সদরপুর থানায় আনা হলে দুই পক্ষ আপস করে লাশ নিয়ে যায়। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’