দোহারে শিক্ষকের উৎসব ভাতা বন্ধ করায় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামছ উদ্দিন শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করেছেন।
৭ আগস্ট সকাল ১০ঘটিকায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ২০২৩ সালের ঈদ-উল-আযহার উৎসব ভাতা বন্ধ কেন? বকেয়া প্রবৃদ্ধি ও টাইমস্কেলের পাওনা চাই। দোহার উপজেলা নির্বাহী অফিসারের কাছে জবাব চেয়ে মোঃ শামছ উদ্দিনএ কর্মসূচি পালন করেন। এ সময় তিনি বলেন, স্কুল ও কলেজ নিবন্ধন করে সর্বসাকুল্যে ৩০০০/- টাকা বেতন এবং প্রদত্ত বেতনের ৫০% উৎসব ভাতা প্রাপ্তির শর্তে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে আমি ০১/০১/২০০৯ ইং যোগদান করি। ২০১০ সালে ঈদ-উল-আযহার সময় তৎকালিন ইউএনও বাবু রথীন্দ্রনাথ দত্ত বেতনের সম পরিমান উৎসব ভাতা দেয়ার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী আমিও বাবু সঞ্জিব কুমার বর্মন সহ ৬ জন বেতনের সম পরিমান উৎসব ভাতা পেয়েছি। ২০২০ সালে ঈদুল ফিতরের জন্য ৭৬৪৫/- টাকা উৎসব ভাতা পেয়েছি। ২০২১ সালে উভয় ঈদে ৬১০৬/- টাকা করে উৎসব ভাতা পেয়েছি।
তিনি আরো বলেন, বর্তমান যে ইউএনও মোঃ মোবাশ্বের আলম স্যার আমি তার কাছে আমার ২০২৩ সালের ঈদ-উল-আযহার উৎসব ভাতা, বকেয়া প্রবৃদ্ধি ও টাইমস্কেলের জন্য দাবি জানাই। আমার যে উৎসব ভাতা ছিল তা অর্ধেক করা হয়েছে। আমি তাকে এটিও জানাই।
তিনি কোন ব্যবস্থা না নেওয়া আমি আবার আবেদন করি কিন্তু কোন কাজ হয়নি। তাই এখন আমার দাবি যে ২০২৩ সালের ঈদ-উল-আযহার উৎসব ভাতা, বকেয়া প্রবৃদ্ধি ও টাইমস্কেলের বন্ধ করা হয়েছে সেটা আমাকে দেওয়া হোক।
দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোবাশ্বের আলম ভারতে ট্রেনিং এ থাকায় কোন তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ, তিনি এর আগে ২০২১ সালের ৭ মার্চ বেতন বন্ধ করা হয়েছে এ দাবিতে দোহার উপজেলায় প্রধান ফটকের সামনে খালি থালা হাতে প্রতিবাদ করেন।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ