ঢাকা শুক্রবার, ৫ জুন, ২০২৬

ঝিনাইদহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জন্মদিন উপলক্ষে আলোচনা সভা


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৮-৮-২০২৩ বিকাল ৫:২১

ঝিনাইদহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।জেল প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, অর্থ সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।নগদ এর মাধ্যমে অনলাইনে অর্থ সহায়তা প্রদান ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইনে অর্থ সহায়তা প্রদান ও সেলাই মেশিন বিতরণের নির্দেশে দেন মানণীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপি।
এসময় উপস্থিত ছিলেন,ঝিনাইদহ জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম,পুলিশ সুপার মো: আজিম-উল-আহসান, স্থানীয় সরকার এর উপপরিচালক মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন ও ঝিনাইদহ সদর সহকারী কমিশনার (ভূমি)শারমিন আক্তার সুমী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন প্রমূখ। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন  জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান। বক্তারা, শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্বাধীনতায় তার আত্মত্যাগের বিষয়ে আলোচনা করেন। 
জেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতায় পরে সদর উপজেলায় ১৫সহ জেলার ৬ টি উপজেলায় ৪০ জন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও ৪০ জন নারীকে অনলাইনে অর্থ সহায়তা প্রদান করা হয়। দিনের শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন, বিটিভির অনুষ্ঠান দর্শন, প্রশিক্ষিত দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থসহায়তা প্রদান এবং  'সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা' শীর্ষক আলোচনা সভা ও দোয়া মোনাজাত এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৮ আগস্ট জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রকাশিত পোস্টার জেলা তথ্য অফিস ঝিনাইদহ এর ব্যবস্থাপনায় জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও অনুষ্ঠান স্থলে প্রদর্শন করা হয়।

এমএসএম / এমএসএম

দুর্নীতির কারিগর আজিজের ফেনী বদলির খবরে জনমনে ক্ষোভ

ছয় জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

গাজীপুরে বাস চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক-যাত্রী নিহত

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

আদমদীঘিতে ভ্যারাইটি স্টোরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত ইয়াবাসহ আটক

৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ

সমস্ত রাজনৈতিক দলকে কর্মকান্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল

রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন

পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার, এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান

নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন: ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ