ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

টানা বর্ষণে পানির নিচে বীজতলা, আমন আবাদে বিপর্যয়ের শঙ্কা


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৮-৮-২০২৩ বিকাল ৫:৪৪
 টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও প্রবল জোয়ারের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আমনের বীজতলা তলিয়ে আছে। এতে বীজ পঁচে যাওয়ার শঙ্কায় দুশ্চিন্তায় দিন পার করছেন  দুমকীর কৃষকেরা। 
 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর ৬ হাজার ৬শ' ৭০ হেক্টর জমিতে আমন  আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।আর জমিতে বীজ বপনের  উদ্দেশ্যে  ৪শ' ৯০ হেক্টর জমিতে  আমনের বীজতলা তৈরি করেছেন। 
 
এছাড়াও শ্রাবনের শেষের দিকে অনেক কৃষকই  আমনের ক্ষেত  তৈরির জন্য প্রস্তুতি নিলেও জলাবদ্ধতার কারণে তা পারছেন না। বীজ পঁচে গেলে কৃষকদের বেশি দাম দিয়ে বীজ কিনে জমিতে রোপন করতে হবে। কৃষকরা জানান, বৃষ্টিতে তেমন ক্ষতি হতো না যদি জোয়ারের এত চাপ না থাকতো। 
 
সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার রাজাখালী, চরবয়েড়া, সন্তোষদী, দক্ষিণ মুরাদিয়া, জলিশা, জামলা, সাতানী, লেবুখালি, কার্তিকপাশা, বাঁশবুনিয়া, আলগী,, হাজীরহাটসহ আরও অনেক অঞ্চলে জলাবদ্ধতায় বীজতলা ডুবে রয়েছে। উঁচু স্থানের বীজতলা কিছুটা ভালো থাকলেও নিচু স্থানের বীজতলার বীজ জলাবদ্ধতায় পানির নিচে ডুবে রয়েছে । 
 
কৃষক দেলোয়ার হোসেন, মান্নান সিকদার, মতলেব খান, শামীম মৃধা, সরোয়ার তালুকদার, মিজান খলিফা, মজিবর গাজীসহ আরও অনেকে জানান, তারা জমিতে বীজতলা তৈরি করেছেন। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বীজ পানির নিচে ডুবে আছে। দু'একদিনে পানি না নামলে বীজ সম্পূর্ণ পঁচে যাবে। নতুন করে বীজতলা তৈরি করার এখন আর  হাতে সময় নেই। বীজ এভাবে পঁচে গেলে এ বছর অনেক জমি অনাবাদি থেকে যাবে এবং  লোকসানের ঘানি টানতে হবে তাঁদের। 
 
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, গত কয়েকদিনের ভারী বর্ষণে দুমকীর নিম্নাঞ্চলসহ অধিকাংশ এলাকাই  ডুবে রয়েছে । তবে দ্রুত পানি সরে গেলে বীজতলার কোনো ক্ষতি হবে না। 
 
তিনি আরও বলেন, এ উপজেলার কৃষকেরা প্রধানত আমনের ওপর নির্ভরশীল। এভাবে যদি বৃষ্টিপাত চলতেই থাকে আর জোয়ারের পানি দ্রুত না  নামে  তবে বীজতলার ব্যপক ক্ষতি হতে পারে। 

এমএসএম / এমএসএম

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধের দাবিতে যুবদলের স্মারকলিপি

জয়পুরহাটে মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রায় ৮০০ বনজ ও ফলজ বৃক্ষ রোপণ

জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন বৃদ্ধিতে প্রস্তুতিমূলক সভা

‎বিপর্যয়ের মধ্যেও কুতুবদিয়ায় এসএসসি ফলাফলে মডেল হাই স্কুল শীর্ষে, দাখিলে নূরানীয়া বালিকা মাদ্রাসা

বিছানায় গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক

মধুখালী বাজার পরিদর্শনে নবনিযুক্ত ইউএনও, অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা

পত্নীতলায় পাশের হার ৬২.৪৩ একটি প্রতিষ্ঠানের সবাই ফেল

৪২ বছর আগে পানি নিষ্কাশনের জন্য বসানো মেশিনগুলো অনেকটা বন্ধ হয়ে গেছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারনা

পটুয়াখালীর গলাচিপায় ডোবায় পরে তিন বছরের শিশুর মৃত্যু

হাতিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ৭ দোকান ও বসতঘর

‎আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

ভূরুঙ্গামারীতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ, বিএসএফের হাতে যুবক আটক