শান্তিগঞ্জে স্বপ্নের ঠিকানা পেলেন গৃহহীন আরও ৫০ পরিবার
সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্বপ্নের ঠিকানা পেলেন গৃহহীন আরও ৫০টি পরিবার। বুধবার(৯ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সারা দেশের ন্যায় শান্তিগঞ্জ উপজেলায় ৪র্থ পর্যায়ে(২য় ধাপ) নির্মিত ৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা, আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাইম আহমদসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষে ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণির আওতায় দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ ৫০টি ভূমিহীন পরিবারকে দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আপ্লুত ভুমিহীনরা বলেন, জীবনেও কল্পনা করিনি এরকম ঘর পাবো। আজ সেই কল্পনা বাস্তব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন স্থায়ীভাবে মাথা গোজার ঠাঁই পেলাম। ছেলেমেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক তার জন্য প্রান ভরে দোয়া করি।
এমএসএম / এমএসএম
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ
টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব
Link Copied