বোয়ালমারীকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। বুধবার ৯ আগস্ট সকাল ১০ টায় গণভবন থেকে ভার্চুয়ালি কনফারেন্সের মাধ্যমে সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ২২হাজার ১০১টি গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়।
এ প্রকল্পের আওতায় বোয়ালমারী উপজেলার ৪১৪ টি ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসন মধ্য দিয়ে উপজেলাটি ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বোয়ালমারী উপজেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ৩৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমির দলিলসহ পাকা ঘর দেওয়া হয়েছে। আজ ৪র্থ পর্যায়ে আরও ৭০টি ঘর ও ২ শতাংশ জমি দানের মাধ্যমে ‘ক’ শ্রেণির ৪১৪ জন ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসন করে হলো।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মোশারেফ হোসাইন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, উপকার ভোগী ইনছুর শেখ, স্বপ্না বেগমসহ আরও অনেকে।
এর আগে উপজেলাটিকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করায়, পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রারি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied