ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পেটে গজ রেখে সেলাই, তদন্ত কমিটি গঠন


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯-৮-২০২৩ বিকাল ৫:১৫
মানিকগঞ্জের সিটি হাসপাতালে জরায়ু অপারেশনের সময় পেটে মপ (রক্ত পরিষ্কারের তুলা জাতীয় বড় আকৃতির কাপড়) রেখে সেলাই করার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
 
তদন্ত কমিটিতে সহযোগী অধ্যাপক ডা. জাহাঙ্গীর মো. সরোয়ারকে সভাপতি, মানিকগঞ্জ জেলা হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র কনসাল্টেন্ট  ডা. রুমা আক্তার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল আমিনকে সদস্য করা হয়েছে। 
 
বুধবার (৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী চৌধুরী এ তদন্ত কমিটি গঠন করেন। 
 
কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। 
 
জানতে চাইলে সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী চৌধুরী বলেন, ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে। কমিটিতে একজন সিনিয়র সার্জন, একজন গাইনি বিশেষজ্ঞ ও সিভিল সার্জন অফিসের একজন প্রতিনিধি রাখা হয়েছে। তারা তদন্ত করে প্রতিবেদন দিলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 
 
উল্লেখ্য, গত ২ জুলাই মানিকগঞ্জ শহরে অবস্থিত সিটি হাসপাতালে রেহানা আক্তার নামে এক নারীর জরায়ু অপারেশনের সময় পেটে মপ রেখে সেলাই করেন ডাক্তার এমদাদুল হক ইমন। এ ঘটনায় দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর এ তদন্ত কমিটি গঠন করা হলো।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

গজারিয়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন যায়েদ হোছাইন

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন সভাপতি-এ্যাড. সোলায়মান বিশু সম্পাদক আব্দুল ওয়াহেদ

ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তিন সন্তানের জননীকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ

নির্মাণসামগ্রীর চড়া দামে স্থবির উন্নয়নকাজ

দুদকের মামলায় টেকনাফের আব্দুর রহিমের ৩ বছরের কারাদণ্ড

পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ

কুড়িগ্রামে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা-ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড

২৬ মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী চকরিয়ার নবীর হোসেন মহেশখালীতে গ্রেফতার