ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে প্রবাসীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২৩ দুপুর ৩:৫০

শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামে এক প্রবাসী বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে নজর উদ্দিন (৫৫)। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার( ১০) আগস্ট ভোরবেলায়। 

পারিবারিক সূত্রে নিহতের স্ত্রী হেলেনা বগমের কাছ থেকে জানা যায়,প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে আমরা ঘুমিয়ে পড়ি ভোর ৪ টার দিকে আমার স্বামী বিছানা থেকে উঠে বারান্দায় জান অনেকক্ষণ পর তিনি ঘরে না আসায় আমি বাহির হয়ে আমগাছের সাথে গলায় ফাস লাগানো অবস্থায় উনাকে দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়ে থানা পুলিশকে খবর দেন।

নিহতের ভাই নুর উদ্দিন বলেন, আমার ভাই দীর্ঘদিন যাবৎ ওমান থাকেন বিয়ের পর থেকেই উনার স্ত্রীর সাথে ঝগড়াবিবাদ লেগেই  থাকত এ কারণে তিনি আমাদেরকে ছেড়ে উনার স্ত্রীকে নিয়ে অন্যত্র বাড়ী বানিয়ে স্ত্রীকে নিয়ে বসবাস করেন। গত কয়েকদিন হয় তিনি দেশে এসেছেন গতকাল বুধবার একটি জমি রেজিষ্টারী করে দেওয়ার জন্য সারাদিন শান্তিগঞ্জে ছিলেন বিকাল ৪ টায় বাড়িতে যান পাসপোর্ট আনার জন্য। গিয়ে আর ফিরে আসেননি। তিনি আরও বলেন, আমার ভাইয়ের মৃত্যু নিয়ে আমার সন্দেহ আছে এই ছোট্ট একটি গাছের সাথে ফাঁস লাগিয়ে আমার ভাইয়ের মৃত্যু হতে পারে না। পারিবারিক কলহের জের ধরেই আমার ভাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহতের বোন হোসনারা বেগম বলেন, মরার দিন রাতে আমার ভাই আমাকে ফোন করে বলেছেন আমি বড় যন্ত্রনার মাঝে আছি গো বইন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদ চৌধুরী বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আম গাছের সাথে গলায় গামছা পেছানো ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদনের পাওয়ার পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের

শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি