গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় মঞ্জুরুল হাসান লিখন (৩৮) নামে ছাত্রলীগের সাবেক এক নেতা নিহত হয়েছেন। লিখন গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে গাইবান্ধা জেলা বিএনপি অফিসের সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন লিখন। পরে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। লিখন গাইবান্ধা পৌর শহরের পশ্চিমপাড়ার মাহাবুবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে লিখন হকার্স মার্কেটের পাশের রাস্তায় শরিফ নামে এক দোকানির কাছে আম কিনতে যান।
আম কেনার সময় শরীফের সঙ্গে বাকবিতণ্ডা হয়। বাড়িতে আম রেখে আসার পর শরিফের সঙ্গে লিখনের হাতাহাতি হয়। তখন স্থানীয়রা উভয়পক্ষের মধ্যে সমঝোতা করে দেন। সন্ধ্যায় লিখন জেলা বিএনপি অফিসের সামনে গেলে শরিফসহ আরো কয়েকজন লিখনকে মারধর করে। এতে গুরুতর আহত হন লিখন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লিখন মারা যান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান জানান, লিখনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied