ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকীতে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী হাডুডু খেলা


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১১-৮-২০২৩ দুপুর ৩:৩
পটুয়াখালীর দুমকীতে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী হাডুডু খেলা। 
আগেকার দিনে গ্রামের প্রতিটি হাটবাজার, গুরুত্বপূর্ণ স্থানে এমনকি বাড়ির আঙিনায়ও এ জনপ্রিয় খেলাটি খেলতে দেখা যেত। শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সীদেরও হাডুডু খেলতে দেখা যেত। সময় অসময় শিশু, কিশোর, যুবকদের একটু ফাঁক পেলেই আসর জমিয়ে খেলত। রাখালীরা গরু-মহিষ মাঠে ছেড়ে দিয়ে দুপুর - বিকেলে সকলে জড়ো হয়ে হাডুডু খেলায় মেতে উঠতো। আবার গ্রামের হাট বাজারের, ইউনিয়ন ও থানা অথবা মহকুমা পর্যায়ে বড় বড় হাডুডু খেলার আসর জমাতে দেখা যেত। বায়না করে নামীদামী খেলোয়াড়দের হায়ার করে আনা হতো দূরদূরান্ত থেকে। রেফারিদের কদর ছিল অনেক। খেলা দেখতে বিভিন্ন এলাকার মানুষের ঢল নামতো। আগেকার দিনে দুমকী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সারা বছর জুড়ে এ খেলা দেখা গেলেও বর্তমানে দেখা যায়না।  উপজেলার তালতলী যুব সমাজের আয়োজনে সম্প্রতি এখেলার আয়োজন করা হয়। মুরাদিয়া ইউনিয়নের কলবাড়ি বাজারে ও তালুকদার বাজারের  যুবকদেরও মাঝে মাঝে একসময়ের জনপ্রিয় হাডুডু খেলাটির এখনও দেখা যায়।
এলাকার বৃদ্ধবয়সীরা জানান, বর্তমানে ফুটবল, ক্রিকেট খেলা জাতীয় পর্যায় সরকার পৃষ্ঠপোষকতার কারনে এই ঐতিহ্যবাহী জাতীয় হাডুডু খেলা বিলুপ্তির পথে। এ খেলাটির ইতিহাস ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে সরকারের প্রয়জনীয় পদক্ষেপ নেয়া দরকার।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস