ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

উপকূলে বজ্রপাত থেকে রক্ষায় স্বেচ্ছাসেবীদের ১ লাখ তাল গাছের চারা রোপণ কর্মসূচি


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১১-৮-২০২৩ দুপুর ৩:১১

বেশি করে তালগাছ লাগাই বজ্রপাতে প্রাণহানি কমাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, বিশেষত বজ্রপাত থেকে রক্ষা পেতে  ১ লক্ষ  তাল বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেছে উপকূলীয় অঞ্চল খুলনার কয়রায়  ময়না নবারুন সংঘ নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী  সংগঠনের সদস্যরা। শুক্রবার সকালে  কয়রা উপজেলার  উত্তর বেদকাশীর ইউনিয়রের ৫ নং ওয়ার্ডের বতুল বাজার এলাকায়  তাল গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী ও সংগঠনের সদস্যরা। উপজেলায় পর্যায়ক্রমে ১ লক্ষাধিক তাল গাছের  বীজ বপনের পরিকল্পনার কথা উল্লেখ করে ময়না নবারুন সংঘের সভাপতি ইসরাফিল হোসেন  বলেন, তালগাছ সাধারণত বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করাসহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। অথচ কালের বির্বতনে বাংলাদেশে তাল গাছগুলো হারিয়ে যাচ্ছে। ফলে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, প্রভাব পড়ছে জলবায়ুতে এবং দেশে প্রতিনিয়ত বজ্রপাতের আঘাতে অকালে প্রাণ হারাচ্ছে অংখ্য মানুষ। তালগাছ বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন রোধে সহায়ক ভূমিকা পালন করে। উঁচু গাছেই বেশি বজ্রপাত হয়। উঁচু গাছ থাকলে এলাকায় বজ্রপাতে প্রাণহানি লাঘব হয়। তাই বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসবে আমরা তাল বীজ বপন করছি। এ উদ্যোগ চলমান থাকবে বলেও জানান তিনি। সংগঠণের সদস্যদের দ্বারা উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলা থেকে  তাল গাছের চারা অথবা বীজ সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি