গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত
গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব ভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর প্রেসক্লাবে সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে সভা সঞ্চালনা ও প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ।
সভায় সাধারণ সম্পাদকের উপস্থাপিত প্রতিবেদন নিয়ে সাধারণ সদস্যরা মতামত তুলে ধরেন ও বার্ষিক প্রতিবেদনসহ আয়-ব্যয়ের রিপোর্ট অনুমোদন হয়। ক্লাবের সুনাম ও মর্যাদা রক্ষায় সদস্যগণ ভুমিকা রাখার জন্য সভার সভাপতি অধ্যাপক মাসুদুল হক সদস্যদের ধন্যবাদ জানান।
সাধারণ সভায় ক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক এনামুল হক, আবদুর রহমান, সৈয়দ মোকছেদুল আলম লিটন, রাহিম সরকার, মীর মোহাম্মদ ফারুক, আবুবকর সিদ্দিক আকন্দ সোহেল, আবিদ হোসেন বুলবুল, সাদেক আলী, এম এ সালাম শান্ত, হাবিবুর রহমান।
এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন কাজী মোসাদ্দেক হোসেন, অধ্যাপক বিল্লাল হোসেন, কাজী মোঃ মকবুল হোসেন, মনজুরুল হক, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ। নতুন সদস্য রেজাউল করিম রেজা, মোকলেছুর রহমান, আমির হোসেন রিয়েলসহ অন্যান্য সদস্যরা।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied