ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আদালতে মামলা, বাদী নিজেই জানেন না তিনি অভিযোগকারী


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২৩ দুপুর ১১:৫০
লালমনিরহাটের হাতীবান্ধায় মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল। তবে ওই নির্বাচন স্থগিত চেয়ে আদালতে মামলা করেছেন অভিভাবক সদস্য। কিন্তু আদালতে অভিযোগকারী নিজেই জানেন না তিনি মামলার বাদী।
 
গত ৮ আগষ্ট মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। ওই দিনেই অভিভাবক সদস্য প্রার্থী রোহেল ইসলাম বাদী হয়ে নির্বাচন স্থগিত চেয়ে লালমনিরহাট আদালতে একটি অভিযোগ করেন। তবে রোহেল নিজেই জানেন না তিনি বাদী হয়ে অভিযোগ করেছেন। এমনকি ওই অভিযোগে কোন স্বাক্ষরও করেননি বলে জানান তিনি।
 
জানা গেছে, গত ৮ জুলাই উপজেলার মিলনবাজার মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয় আবু বক্কর সিদ্দিক শ্যামলকে। ওই নির্বাচন স্থগিত চেয়ে লালমনিরহাট জেলা জজকোর্ট আদালতে যাচাই বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থী রোহেলের নাম ব্যবহার করে অভিযোগ করেন একটি মহল। তবে রোহেল জানান তিনি অভিযোগের বিষয়ে কিছুই জানেন না।
 
এ বিষয়ে রোহেল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোন অভিযোগ করিনি। আর ওই অভিযোগ পত্রে যে স্বাক্ষর রয়েছে সেটিও আমি করি নাই।
এ বিষয়ে মিলনবাজার মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, আমি গঠনতন্ত্র অনুযায়ী বিনা প্রতিদ্ব›দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছি। নির্বাচন স্থগিত চেয়ে যে অভিযোগ করেছে সে নিজেই জানে না যে সে অভিযোগকারী। তাই এই নির্বাচন স্থগিতের প্রশ্নই আসেনা।
 
এ বিষয়ে মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, সরকারি বিধি মোতাবেক নিয়ম মাফিক কমিটি করা হয়েছে।
 
এ বিষয়ে জানতে হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আহমদ আহসান হাবীব বলেন, শিক্ষা নীতিমালার আলোকে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক প্রতিনিধি ও সকল অভিভাবক প্রতিনিধিদের নিয়ে সভা করা হয়। অভিভাবক প্রতিনিধি তাইজুল ইসলাম সভায় আবু বক্কর সিদ্দিকের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে সভায় তা গৃহিত হয়। ওই সভায় সভাপতি হিসেবে আর কারো নাম প্রস্তাব করা হয়নি। যে কারনে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্ব›দ্বীতায় আবু বক্কর সিদ্দিক শ্যামল নির্বাচিত হয়।

এমএসএম / এমএসএম

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা

সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯