ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সুবর্ণচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১৩-৮-২০২৩ দুপুর ১২:৫৫
নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ারহাট বাজারে বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুন লেগে ১০ দোকান পুড়ে ছাই হয়ে যায়।
১৩ আগস্ট রবিবার রাত ২ ঘটিকার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজারে এ ঘটনা ঘটে। মোহাম্মপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহি উদ্দিন চৌধুরী, বাজার সেক্রেটারি নুর মাওলা এবং একাধিক ব্যবসায়ী জানান, রাত ২ টার দিকে সাইফুল ক্রেকারিজ দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, মুহুর্তেই অন্যান্য দোকান গুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে বকুল স্টোর, শাকিল স্টোর, ফাতেহা মেডিসিন সেন্টার, নিজাম কসমেটিক্স, মাওলানা মেডিসিন সেন্টার, নুর নবী স্টোর, আলমগীর স্টোর, হুদু মিয়ার নুর কপি হাউজ, নুর নবী সওদাগরের মুদি দোকান, সাইফুল কসমেটিক্স আগুনে পুড়ে যায়। 
খবর পেয়ে সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিস এর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। 
 
আগুনে দোকান বাদে মালামালের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ব্যবসায়ীরা। সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ নুর নবী বলেন, রাত ২ টা ১০ মিনিটে আগুন লাগে, ৮ টি দোকান পুরো পুড়ে যায় এবং ১ টি দোকান আংশিক পুড়ে যায় সব গুলো কাঁচা দোকান প্রায় ৫ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ