ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকীতে মেয়ে কর্তৃক বাবাকে হত্যাচেষ্টা


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৩-৮-২০২৩ দুপুর ৪:৩২
পটুয়াখালীর দুমকীতে বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ায় রাগারাগির জেরে বাবা মজিবুর রহমান টিটু(৫৫) কে গলায় ছুরিকাঘাতে হত্যাচেষ্টা করেছে মেয়ে উশা (১৮)। শনিবার রাত ১০টায় শ্রীরামপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে কর্মস্থলের কাজ শেষে বাসায় ফিরেন টিটু। সদ্য এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু মেয়ে কোথাও চান্স না পাওয়ায় তাঁর প্রতি হতাশা প্রকাশ করে রাগারাগি করেন বাবা টিটু। এ নিয়ে  বাবা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে মেয়ে উশা তার হাতে থাকা এন্টি কাটার ব্লেড নিয়ে বাবার গলায় আঘাত করে মারাত্নকভাবে জখম করেন।পরে রত্তাক্ত অবস্থায় মজিবুর রহমান টিটু'কে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা দেয়া হয়েছে ।দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম সুজন বলেন, মজিবুর রহমানের  গলায় ডানপাশে মারাত্মক এন্টি কাটার ব্লেডের আঘাত রয়েছে, তাঁর  গলায় ১০টি সেলাই করা হয়েছে।
ভুক্তভোগী মজিবুর রহমানের মুঠোফোনে বার বার কল করলেও ফোন রিসিভ করেননি। মেয়ে উশা ঘটনাস্থলে না থাকায় তাঁর সাথে যোগাযোগ করা যায়নি।
এ ব্যাপারে দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)তারেক মোহাম্মদ  আব্দুল  হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি । এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস