ঢাকা বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

জাতি গঠনে নিবেদিত ছিলেন শেখ কামাল : তাপস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৮-২০২১ দুপুর ১২:৪৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, শেখ কামালের পদ-পদবী-ক্ষমতার প্রতি আকর্ষণ ছিল না। তিনি একজন আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে জাতি গঠনে নিজেকে নিবেদিত করেছিলেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে শেখ তাপস এসব কথা বলেন।

শেখ তাপস বলেন, শহীদ শেখ কামাল জাতির পিতার সুযোগ্য সন্তান হওয়া সত্বেও নিজেকে জাতি গঠনে নিবেদিত করেছিলেন। কোনো পদ-পদবি-ক্ষমতার প্রতি তার আকর্ষণ ছিল না। একজন সাংস্কৃতিক কর্মী, একজন আধুনিক ক্রীড়া সংগঠক হিসেবে জাতি গঠনে তিনি নিজেকে নিবেদিত করেছিলেন।

তিনি বলেন, শহীদ শেখ কামাল যে স্বপ্ন দেখেছিলেন, ক্রীড়াঙ্গন হবে বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করার অন্যতম উপাদান। আজ বাংলাদেশ ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারায়। তাই আজ শহীদ শেখ কামালকে বিশেষ করে মনে পড়ছে।

শেখ কামালের জীবন হতে প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণা গ্রহণ করবে জানিয়ে মেয়র তাপস বলেন, একজন নাগরিক হিসেবে শেখ কামালের দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা এবং দেশ গঠনে নিঃস্বার্থভাবে নিজেকে নিয়োজিত করার আকাঙ্ক্ষা, নিজেকে উৎসর্গ করার যে অনুপ্রেরণা তার মধ্যে বিরাজমান ছিল, তা শুধু আজকের প্রজন্মই নয়, প্রজন্ম থেকে প্রজন্ম গ্রহণ করবে।

এর আগে ডিএসসিসি মেয়র শেখ কামালের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ এবং তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামালসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জামান / জামান

বাংলাদেশ কংগ্রেসের ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা: ১০ দফা প্রস্তাব পেশ

ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭

উত্তরা পাসপোর্ট অফিসে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, ১৩ দালালের কারাদণ্ড

শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ নিয়ে সরকারি বাঙলা কলেজে ডিসিইউর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা

সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

বাটজার সভাপতি সাফওয়ান, সম্পাদক ইমন

রাজউকের মোবাইল কোর্টে ২১  ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পরিবেশবান্ধব ও টেকসই নগর গঠনে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা: দ্রুত বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল

মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

আনসারের তৎপরতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল আটক