দৌলতদিয়া থেকে দুই নারী হিরোইন কারবারিসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ্যে মাদক বিক্রি করার ছবি তুলতে গিয়ে গত বৃহস্পতিবার বিকালে একাধিক জাতীয় দৈনিক পত্রিকার কয়েকজন সাংবাদিক উপর অতর্কিত ভাবে হামলা চালায় দৌলতদিয়া পুড়াভিটা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী শাপলা, শাহানাজ, নুরজাহান, স্বপ্নাসহ একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র। এই ঘটনার মাত্র ১ ঘন্টার মধ্যে মুল হামলাকারী ও মাদক ব্যবসায়ী শাপলা, শাহানাজ, স্বপ্নাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় গোয়ালন্দ থানা পুলিশ।
কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায় এদের অন্যান্য সহযোগিরা। এবার তাদের আটক করতে ১২ আগষ্ট শনিবার রাতে অভিযানে নামে গোয়ালন্দ থানা পুলিশের একটি চৌকস টিম। এই অভিযানে দৌলতদিয়া পুরাভিটা এলাকার কুখ্যাত মাদক কারবারি রোজী বেগম (৬০) ও হেলেনা আক্তার (৪৫) উভয়কে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে পুলিশ।
যার বাজার মূল্য অনুমানিক ৫ লাখ টাকার বেশিও। অপরদিকে পৃথক আরেকটি অভিযানে বাংলাদেশ হ্যাচারীজ নামক স্থানের সামনে থেকে মো. খালেক মোল্লার ছেলে জাকারিয়া ওরফে বিদ্যুৎ (৩৪) ও শহিদ মোল্লার ছেলে হাসান মোল্লা ওরফে বাবু (২৪), উভয়কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে পুলিশ। যার বাজার মূল্য অনুমানিক ১ লাখ টাকা। তারা প্রত্যেকেই রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর গ্রামের বাসিন্দা।
বরিবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার। পরে সাংবাদিক উদ্দেশ্য বলেন, এদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। কেউ কেউ আবার মাদক মামলায় যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী।
পরে আসামিকে মাদকের মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied