ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

অপরাধীদের কোনো দল নেই : পলক


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১৩-৮-২০২৩ বিকাল ৫:৫০

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অপরাধীদের কোনো দল নেই, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। আমাদের দলের কোনো নেতাকর্মী যদি অপরাধ, চুরি, ছিনতাই ও সন্ত্রাসীর সঙ্গে জড়িত থাকে, তাহলে আমাদের রাজনৈতিকভাবে তাকে কোনো আশ্রায় ও প্রশ্রয় দেয়া হবে না। যদি তার বিরুদ্ধে কেউ সুপারিশ করে, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা শেখ হাসিনার স্বপ্নের রুপ প্রকল্প ২০৪১ বাস্তবায়ন করতে চাই। বর্তমান সরকারের উন্নয়ন ও সুশাসনের ফলাফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। রোববার (১৩ আগস্ট) দুপুরে সিংড়া উপজেলা কোর্ট মাঠ চত্বরে ১২ ইউনিয়ন ও পৌরসভায় চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত বিষয়ে উম্মুক্ত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ১৪ বছরে আমাদের এ সিংড়া চলনবিলকে উন্নত আধুনিক, নিরাপদ, একটি আর্দশ ডিজিটাল উন্নত শহরে পরিণত করেছেন। আমারা সংঘবদ্ধ অপরাধীকে নির্মূল এবং নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন রাজনৈতিক আশ্রয় ও প্রশ্রয়ে কোনো সন্ত্রাসীদল, অপরাধী দল, ডাকাতদল সিংড়ায় নেই। সম্প্রতি সময়ে সিংড়ায় আবারো ছিনতাই, চুরি ও অপরাধের ঘটনা ঘটছে। এই চুরি, ছিনতাই, অপরাধ ও সন্ত্রাসের সংখ্যা ভয়াবহতা বাড়তে পারে বলে প্রতিরোধগুলোর ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা যে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করেছি, সে উন্নয়ন ও সুশাসনের ফলাফল আমরা প্রত্যেক ঘরে পৌঁছে দিতে চাই।

তিনি আরো বলেন, আধুনিক ও আর্দশ ডিজিটাল সিংড়ায় অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে যারা জড়িত আছেন, তাদের আমরা নির্মূল করতে পারবো। পুলিশ একা পারবে না, সেজন্য পুলিশকে আমাদের সহযোগিতা করতে হবে। 

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলার যুব লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান লিখন প্রমুখ।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক

কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ

সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট

রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা