বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা,মামলার প্রতিবাদে মানববন্ধন
রায়গঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মরহুম ফিরোজ উদ্দিন তালুকদারের পরিবারের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাব চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক প্রভাষক কাওছার আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শামছুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি কেএম রফিকুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে ঐ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। এই ঘটনার সঠিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সকল সদস্যসহ মুক্তিযোদ্ধাদের পরিবারের সকলে উপস্থিত ছিলেন।
রায়গঞ্জ থানার ওসি আসিফ মোঃ সিদ্দিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, পৌর এলাকার রনতিথা মহল্লার প্রয়াত বীর মুক্তিযোদ্ধার ভাই মোজদার হোসেন বাদী হয়ে একই মহল্লার আমিরচাঁনসহ ১০ জনকে আসামী করে মামলা করেছেন। অপরপক্ষে আনোয়ার হোসেনের ছেলে আমির চাঁন প্রয়াত বীর মুক্তিযোদ্ধার ভাই মোজদার হোসেনসহ ঐ পরিবারের ৫জনকে আসামী করে থানায় পাল্টা মামলা করেছেন। । উভয় মামলা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের