আমন বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন দুমকীর কৃষকরা
পটুয়াখালীর দুমকী উপজেলার কৃষকরা তাদের প্রধান কৃষি উৎপাদন শশ্য আমন বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন। সাজ সকাল থেকে সন্ধ্যা অবধি জমি চাষাবাদ, আগাছা পরিষ্কার, বীজ তোলা, বীজ বপনসহ নানা কাজে দম ফালানোর ফুসরত নেই কৃষকদের। অপরদিকে অনেক কৃষক শ্রমিক সংকটের কারণে বীজ বপনে ভোগান্তিতে পড়ছেন। আবার আমন চাষে ব্যয় বৃদ্ধি পেয়েছে বলে অধিকাংশ কৃষকে অভিযোগ।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা জমিতে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ, বীজ তোলা ও জমিতে আমন বীজ বপন নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। দক্ষিণ মুরাদিয়ার কৃষক কালাম তালুকদার ও ইউছুপ খোকন বলেন, গত সপ্তাহের ভারী বর্ষণে বীজতলা প্লাবিত হলেও বর্তমানে পানি নেমে গেছে এবং আমন বীজের তেমন ক্ষতি না হওয়ায় আমরা উচু জমি চাষাবাদ করে বীজ বপন শুরু করেছি।
শ্রীরামপুর ইউনিয়নের কৃষক আ: মন্নান ও আব্দুল মতলব খান সংবাদকে জানান, বরাবরের তুলনায় এ বছর শ্রমিকের পারিশ্রমিক ৭/৮'শ টাকা, ডিজেল, সারের দাম বৃদ্ধিতে চাষাবাদ খরচ কয়েক গুণ বেড়ে গেছে।
তাছাড়াও শ্রমিক সংকটে ভুগছি এবং নিজেদের বেশি শ্রম দিতে হচ্ছে। এছাড়াও বর্তমানে প্রতি একর জমি শুধু বীজ তুলে রোপণ করতে চুক্তিতে ৬ থেকে সাড়ে ৬ হাজার টাকা চলছে।
এছাড়াও ট্রাক্টর মালিকদের মধ্যেও জমি চাষে প্রতিযোগিতা চলছে। শ্রীরামপুরের ট্রাক্টর মালিক শামীম বলেন, প্রতি একর জমি চাষাবাদ মজুরি ৬হাজার টাকা চলছে এবং চালকের বেতন দিয়ে, সকল খরচা দিয়ে সামান্য আয় থাকে।
পাঙ্গাশিয়ার কৃষক শাহজাহান মুন্সি বলেন, পৈত্রিক জমা চাষাবাদ করে আনন্দ পাই, কৃষি পেশাকে টিকিয়ে রাখছি এবং নিজের চাহিদা পূরণ করে বাড়তি শষ্য বিক্রি করে সংসারের ব্যয়ভার বহন করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন বলেন, গত সপ্তাহের ভারী বর্ষণে আমন বীজ কিছুটা নরম হয়েছিল তবে বর্তমানে তা ঠিক হয়ে গেছে, উঁচু জমিতে এখনই বীজ বপনের উপযুক্ত সময়। আমরা কৃষকদের চাষাবাদ ও বিভিন্ন জাতের আমন বীজ বপনের জন্য সঠিক পরামর্শ ও তদারকি করছি। চাষাবাদে ব্যয় বৃদ্ধির ব্যাপারে তিনি বলেন, উৎপাদন খরচ যেমন বেশি তেমন উৎপাদিত ধান, চালের দামও বৃদ্ধি পেয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied