খালিয়াজুরীতে ১৫ আগষ্টের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নেত্রকোনার খালিয়াজুরীতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও ১৫ আগষ্টের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ আগষ্ট) বিকেলে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে খালিয়াজুরী সদরের কলেজ মাঠে ওই আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অজিত বরণ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৪ আসনের সাংসদ সাজ্জাদুল হাসান।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুজ্জামান তালুকদার (সুয়েব), উপজেলা চেয়ারম্যান রব্বানী জব্বার, খালিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আবু ইছহাকসহ যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন ১৯৭৫ সালে ১৫ আগষ্ট কুচক্রীমহলের চক্রান্তে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলকে ঐ রাতে স্বপরিবারে নিহত করে খুনী মোস্তাকের নির্দেশে বিপথগামী সেনা সদস্যরা।
বক্তারা আরও বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা
Link Copied