ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বাহুবলের রুপাইছড়া রাবার বাগানের সহ ব্যবস্থাপকের বিরুদ্ধে অন্তহীন অভিযোগ


আজিজু্ল হক সানু,বাহুবল photo আজিজু্ল হক সানু,বাহুবল
প্রকাশিত: ১৫-৮-২০২৩ দুপুর ২:১৪
হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবস্থিত বশিউক রূপাইছড়া রাবার বাগানের হিসাব রক্ষক এক নারীর বিরুদ্ধে উৎকোচ আদায় ও হয়রাণী করার অভিযোগ উঠছে। যদিও বাগানটি সরকারি বিধিমালা মোতাবেক পরিচালিত হচ্ছে তবুও নিয়োগ বাণিজ্য ও নানান অভিযোগে ফেসবুক সহ জনমনে সমালোচনার জের নিয়েছে।  অনিচ্ছুক একজন একজন নিরাপত্তা প্রহরী জানান, দৈনিক ভিত্তিক লোকজন বাগানে নিয়োগের ক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বাগানের অভ্যন্তরীণ কমিটির সিদ্ধান্তক্রমে কাউকে কাজে লাগানো যায়। তিনি আরো জানান, প্রতি বছর শুকনা মৌসুমে বাগানের রাবার গাছের যখন পাতা ঝড়ে যায় তখন বাগানে যেন আগুন না লাগে সে শর্তে ০৬ মাস মেয়াদি প্রতি টেপিং এলাকায়  ০১ জন করে রূপাইছড়া রাবার বাগানের ০৮ টেপিং এলাকায় ০৮ জন "ফায়ার ওয়াচার" কাজে লাগানো হয় যাদের কোন সেটআপ বাগানে নেই।  মোঃ জুয়েল নামে এক যুবক রূপাইছড়া রাবার বাগানের ট্রাক্টর চালক হিসেবে কর্মরত। বিগত ডিসেম্বর -জানুয়ারি মাসে জুয়েল মিয়াকে "ফায়ার ওয়াচার" হিসেবে বাগানে কাজে লাগানোর জন্য বাগান ব্যবস্থাপক সহ বাগানের নের্তৃবৃন্দকে প্রচন্ড সুপারিশ করেন বাগানের সহ-হিসাব কর্মকর্তা,  খায়রুন্নেছা। পরবর্তীতে জনাব জুয়েল মিয়া সহ আরো ৩ জনকে নিয়মানুযায়ী "ফায়ার ওয়াচার" হিসেবে বাগানে কাজে লাগানো হয়। যার মেয়াদ শুকনা মৌসুম পর্যন্ত কথা। সে অনুযায়ী "ফায়ার ওয়াচার" হিসেবে জুয়েল মিয়া সহ সবার মজুরি পরিশোধ করা হয়। সে বিষয়ে গত ২০২৩সালের ১জানুয়ারী সহ-হিসাব কর্মকর্তা খায়রুনানেছার নিকট বাগানের সেটআপ সম্পর্কে জানতে চাইলে তিনি তাহা দিতে ব্যর্থ হন এবং প্রবীন ক্যাশিয়ার নাছিরুর রহমান এর বদলীর বিষয়ে জিগ্যেস করলে তিনি জানান নাছিরুর রহমান নিজ ইচ্ছাই বদলী হয়েছেন। পরবর্তীতে ফায়ার ওয়াচার এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এরা শুকনা মৌসুম শেষে চলে যাবে এর পর বাজেট নেই। একপ্রশ্নের জবাবে তিনি বলেন,২০২২-২০২৩ আর্থিক সনে ৮জন ফায়ার ওয়াচার কাজে লাগানো হয়েছে। বাস্তবে কাজে লাগানো হয়েছে ৩জন অবশিষ্ট ০৫ জনের বিল খায়রুন্নেছা তৈরি করে কর্তৃপক্ষের সাথে যোগসাজস করে আত্মসাৎ করেছেন বলে স্থানীয়রা ধারণা করছেন। ৫ জন ফায়ার ওয়াচারের বেতন বাবদ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৪৫ হাজার টাকা মাসোয়ারা হলে ৪ মাসে টাকার অংক দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। জুয়েল মিয়ার ঘনিষ্টতম এক বন্ধু জানায়,রুপাইছড়া রাবার বাগানের একাউন্টেন  খায়রুনন্নেছার কাছে প্রথমে ২ লাখ ৫০ হাজার পরে আরো ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। অনেকেই জানান,
রূপাইছড়া রাবার বাগান দক্ষিন এশিয়ার বৃহত্তম রাবার বাগান। বর্তমানে তা যেন অনিয়ম, অবাধে ঘুষ গ্রহণ, ব্যভিচার এর আস্তানা হয়ে উঠছে। এতে বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান, সচিব ও ডায়রেক্টর বৃন্দ সহ উর্দ্ধতন কর্তৃপক্ষ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় এর মাননীয় সচিব সহ সকল উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি দিতে অনেকেই অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে বাগান ব্যবস্থাপক ও সহকারী হিসাব রক্ষক জানান,অভিযোগের বিষয়ে তারা অবগত নন। 

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা