কয়রায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত
খুলনার কয়রায় বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় শ্রদ্ধা ও সম্মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ১৫ আগস্ট সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান,খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ
আক্তারুজ্জামান বাবু, কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মমিনুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মমিনুর রহমানের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিক-উজ-জামান , উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কেরামত আলী, অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু বলেন, বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্ন, আদর্শ ও নির্দেশনা আজও আমাদের সঠিক পথ দেখায়। সেই পথ ধরেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছেন। ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলব।
আলোচনা শেষে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
এমএসএম / এমএসএম
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
Link Copied