ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বগুড়ার শেরপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২৩ বিকাল ৫:৬

বগুড়ার শেরপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্যদিয়ে ৪৮তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সংগীত, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

উপজেলা সহকারী কমিশনার ভূমির  সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি সাইফুল বারী ডাবলু , উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী,  এডিশনাল এসপি সজীব শাহরিন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,  শেরপুর থানার অফিসার ইনচার্জ  বাবু কুমার সাহা, উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ,  মুক্তিযোদ্ধা,  প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, আওয়ামী যুবলীগ,  কৃষক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শেরপুর অফিসার্স ক্লাব, শেরপুর উপজেলা আওয়ামী লীগ, প্রেসক্লাব, সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, বেকার যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে ।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক

ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা

লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার

নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স

লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত