ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

যমুনার দুর্গম চরাঞ্চলের ৭০০ পরিবার পেল খাদ্য সামগ্রী উপহার


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২৩ বিকাল ৫:১১
জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায় ও দুস্থ্য ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দিনব্যাপি উপজেলার গাবসারা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণের শুরুতে জুংগীপুর রুলীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিউজ্জামান রোমেলের নিজস্ব অর্থায়নে গাবসারা ও অর্জুনায় খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
 
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল এবং ১ কেজি লবণ। উপহার পেয়ে দিনমজুর আহসান আলী বলেন, শোক দিবসে এরআগে কখনো আমরা চরাঞ্চলের মানুষ এ খাদ্য সামগ্রী উপহার পাইনি। উপহার পেয়ে খুশি হয়েছি। কথা হয় খাদিজা বেগমের সাথে। খাদ্য সামগ্রী উপহার পেয়ে তিনি বলেন, চারদিকে নদীর থৈথৈ পানি। কোথাও যাওয়ার জায়গা নেই। এই সময়ে এসব পেয়ে অনেক উপকার হলো। রোমেল এবার আমাদের এমপি হোক, দোয়া করি।
 
এরআগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গাবসারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার খন্দকার বাছেদের সভাপতিত্বে ও গাবাসারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিউজ্জামান রোমেল। 
 
প্রধান আলোচক ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক জি.এস সুরুজ্জামান সরুজ, হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ উন-নবী, আওয়ামী লীগ নেতা লিটন মিয়া, ওয়াহেদুজ্জামান পশাশ, ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামান রাসেল, অর্জুনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোফাজ্জল হোসেন সরকার, যুবলীগ নেতা মুক্তার হোসেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত