ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে বিজিবি'র ত্রাণ বিতরণ


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১৫-৮-২০২৩ বিকাল ৬:১৪
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) নানা কর্মসূচি পালন করেছে। এছাড়াও দেশব্যাপি সীমান্ত এলাকার অধিকাংশ কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকালে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কালিরহাট বিওপি রাধানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) কর্তৃক আয়োজনে শতাধিক গরীব, দুস্থ ও অসহায় কর্মহীন পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ এবং মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ১৫০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, ৬১ বিজিবি উপ অধিনায়ক, পিএসসি, মেজর মোঃ নাজমুস সাকিব, ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সীমান্তবর্তী জনসাধারণ উপস্থিত ছিলেন।
তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে বিজিবির উদ্যোগে সারা দেশে ত্রাণ সামগ্রী বিতরণ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু