খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি গাড়ি নিয়ে প্রাইভেট চেম্বার করেন মদন স্বাস্থ্য কর্মকর্তা
গাড়িটি খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। কিন্তু সেই গাড়ি নিয়ে কেন্দুয়া উপজেলায় প্রাইভেট চেম্বারে রোগী দেখেন মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরুল হুদা খান।
অভিযোগ উঠেছে নিজ ক্ষমতার প্রভাব কাটিয়ে দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড করছেন তিনি। অন্যদিনের মতো (১৫ আগষ্ট) মঙ্গলবার বিকেলে গাড়িটি নিয়ে কেন্দুয়ার একটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতে যান তিনি।
জানা গেছে, নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি গাড়ি বরাদ্দ দেয় সরকার। বছরে ছয় থেকে সাত মাস খালিয়াজুরী উপজেলার সমস্ত রাস্তা পানিতে ডুবন্ত অবস্থায় থাকে। তাই খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়িটি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। সেই সুযোগে মদন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূরুল হুদা খান খালিয়াজুরীর গাড়িটি নিয়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখার জন্য কেন্দুয়া উপজেলায় যাতায়াত করেন। অন্য দিনের মতো (১৫ আগষ্ট) মঙ্গলবার বিকেলে গাড়িটি নিয়ে কেন্দুয়ার একটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতে যায় মদন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হুদা খান। এ নিয়ে জনমনে নানা গুঞ্জনের সৃষ্টি হয়।
এ ব্যাপারে মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল হুদা খান মুঠোফোন জানান, ' খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি ও চালক মদন স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে। তাই সিভিল সার্জন মহোদয় ও খালিয়াজুরী স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেই গাড়িটা আমি ব্যবহার করি। মদন থেকে কেন্দুয়া উপজেলা মাত্র ১২ কিলোমিটার দূরে থাকায় মাঝে মধ্যে আমি গাড়িটা নিয়ে যাই। একটা সিস্টেমেই গাড়িটা ব্যবহার করা হয়।'
এ ব্যাপারে খালিয়াজুরী স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল মাহমুদ মুঠোফোন জানান,' আমার উপজেলার রাস্তায় ছয় থেকে সাত মাস পানি থাকে। সেই সময়টায় গাড়িটি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখতে হয়। কিন্তু গাড়িটি দিয়ে মদন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা যাতায়াত করেন তা আমার জানা নেই। গাড়িটি কিভাবে কেন্দুয়া উপজেলায় গেল সে বিষয়ে গাড়ির চালককে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর ব্যবস্থা করছি।'
নেত্রকোনার সিভিল সার্জন সেলিম মিয়া মুঠোফোন জানান, ' খালিয়াজুরী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়িটি মদন স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। কিন্তু সেই গাড়ি দিয়ে প্রাইভেট চেম্বার করার কোন নিয়ম নেই। সরকারি গাড়ি নিয়ে যদি প্রাইভেট চেম্বারে গিয়ে থাকে তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
কুড়িগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
৭ মাস ধরে সি-ট্রাক বন্ধ, পণ্যবাহী ট্রলারই এখন মনপুরাবাসীর একমাত্র ভরসা
আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়ে- এমপি হিলালী
সিডিএ’র এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন ডিসেম্বরে, মামলা জটিলতা অন্তরায়!
বিআইডব্লিউটিসি'র নতুন চেয়ারম্যান হলেন বারহাট্টার আব্দুল বারী ড্যানী
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ
পটুয়াখালীতে বিদেশি সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার
মুকসুদপুরে বিনামূল্যে ছানি অপারেশনের রোগী বাছাই ক্যাম্প
সাটুরিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন 'তাল বেলাল'
Link Copied