বিনা টিকেটে ট্রেনভ্রমণের বকেয়া পরিশোধ করলেন যুবক
বিনা টিকেটে ট্রেনভ্রমণ করেছিলেন আলামিন (২৬) নামে এক যুবক। তিনি অনুশোচনাবোধ ও জীবনে দেনার দায় এড়াতে বুধবার (১৬ আগস্ট) সকালে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে হাজির হয়ে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের বকেয়া ২৮৫ টাকা পরিশোধ করেন। টিকেটের বকেয়া টাকা গ্রহণ করেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টশনের বুকিং কর্মকর্তা মো. রেজাউল করিম।
আলামিনের বাবার নাম এরশাদ আলী। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভগবানপুর গ্রামে। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাণ আরএফএল-এ চাকরি করেন। বিনা টিকেটের টাকা পরিশোধের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্য ফেসবুকে ছড়িয়ে পড়লে আলামিন সততা ও মহানুভবতায় প্রশংসায় ভাসছেন।
জানা যায়, গত ১২ আগস্ট রাত সাড়ে ১২টায় জয়পুরহাট রেলস্টেশন থেকে একতা এক্সপ্রেস ট্রেনে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের উদ্দেশ্যে তাড়াহুড়ো করে ওঠেন। পরে স্টেশনে নেমে দ্রুত কর্মস্থলে ফেরায় ভাড়া পরিশোধ করতে পারেনি। এনিয়ে কয়েকদিন ধরে চিন্তা করছিলেন কিভাবে ট্রেনভ্রমণ টিকেটেন ভাড়া পরিশোধ করবেন। পরে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে যোগাযোগ করেন।
আলামিন বলেন, ছুটি শেষে বাড়ি থেকে ১২ আগস্ট রাতে জয়পুরহাট রেল স্টেশনে পৌঁছামাত্রই একতা এক্সপ্রেস ট্রেন চলে আসে। স্টেশন থেকে টিকেট কাটার সুযোগ না হওয়ায় দ্রুত ট্রেনে উঠে পড়ি। পরে সেতু পূর্ব রেলস্টেশনে নামা হয়। তখন থেকে মনের ভেতরে অনুশোচনাবোধ থেকে বিনা টিকেটের ট্রেনভ্রমণের ২৮৫ টাকা পরিশোধ করেছি।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বুকিং কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, গত ১২ আগস্ট রাতে টিকেট কাটতে না পেরে একতা এক্সপ্রেস ট্রেনে জয়পুরহাট রেলস্টেশন থেকে সেতু পূর্ব রেলস্টেশন পর্যন্ত ট্রেনভ্রমণ করে আলামিন নামে ওই যুবক। সে আরএফএল কোম্পানি কালিহাতীতে কর্মরত আছেন।
তিনি আরও জানান, আলামিন অনুশোচনা ও দেনার দায় থেকে মুক্তি পেতে ভ্রমণের চারদিন পর বুধবার সকালে সেতু পূর্ব স্টেশনে এসে টিকেট সংগ্রহ করে সে। পরে টিকেটের ২৮৫ টাকা পরিশোধ করেন। তার এমন সততা ও মহানুভবতা সত্যিই অনুকরণীয়। ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে এবং তার সততায় পুরস্কৃত করা হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied