ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টেক্সাসে সড়ক দুর্ঘটনায় ১০ ‘অভিবাসন প্রত্যাশী’ নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-৮-২০২১ দুপুর ২:১৪

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মেক্সিকো সীমান্তের কাছে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার একটি ট্রাক দুর্ঘটনায় পড়লে এ নিহতের ঘটনা ঘটে।

মার্কিন কর্তৃপক্ষের ধারণা, ট্রাকটি অন্তত ৩০ জন অভিবাসন প্রত্যাশীকে বহন করছিল, যাদের যুক্তরাষ্ট্রে বসবাসের আদৌ কোনো নথিপত্র ছিল না। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, মেক্সিকো সীমান্তের নিকটবর্তী ‘বড় এ দুর্ঘটনার তদন্ত করছেন পুলিশ সদস্যরা।’

স্থানীয় সংবাদ চ্যানেল ভ্যালি সেন্ট্রাল জানায়, বিকেল ৪টার দিকে রাস্তার পাশে একটি খাম্বার সঙ্গে সাদা ট্রাকটির সংঘর্ষ বাধে। এতে নিহত হয়েছেন অন্তত ১০ জন। সীমান্ত থেকে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে আসতে মানব পাচারকারীরা প্রায়ই অধিক জনবহুল ট্রাক ব্যবহার করে থাকে।

এর আগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অভিবাসন প্রত্যাশীদের একটি ট্রাকের সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হওয়ার ঘটনায় গত মার্চ মাসে এক মানব পাচারকারীকে অভিযুক্ত করে আদালত। 

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮