ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

তানোরে উদ্বোধনের দু’মাসেই ঝুঁকিতে ৭৫ লাখ টাকার ব্রীজ


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৩ দুপুর ৪:৩

তানোরে উদ্বোধনের দু’মাসেই ঝুঁকিতে ৭৫ লাখ টাকার ব্রীজ সড়ক!     সোহানল  হক পারভেজ তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোরে উদ্বোধনের দুমাস পার হতে না হতেই ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত আরসিসি ব্রীজ ও সড়ক চরম ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কলমা ইউনিয়ন (ইউপির) চন্দন কোঠা রাস্তার ব্রীজ ও রাস্তায় এমন ঘটনা ঘটে রয়েছে। অবশ্য নির্মাণের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ব্রীজের দুমুখে কয়েকহাত করে জায়গায় ইট বিছিয়ে রাখা হয়েছে। সেই ইটগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে। এতে করে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফলে দ্রুত ব্রীজ টির দিকে নজর দেওয়ার দাবি স্থানীয়দের।

জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “গ্রামীণ রাস্তার ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কার্লভাট প্রকল্পের আওতায় উপজেলার চন্দনকোঠা হরিপুর রাস্তার মমিনের জমির পার্শ্বে ৫০”-০” মিটার আরসিসি ব্রীজের কাজের উদ্বোধন করেন এমপি ফারুক চৌধুরী। তারিখ ৫ জুন ২০২৩ ইং। ইউনিয়ন কলমা। কাজের ব্যয় ৭৪ লাখ ৮১ হাজার ৩৩৮ টাকা। চুক্তি মূল্য ৭১ লাখ ১৪ হাজার ৮৭১ টাকা ১০ পয়সা। নির্মান কাজটি করেন মেসার্স এম এস মোল্লা ট্রেডার্স। প্রোপাইটার সেকান্দার মোল্লা, তানোর রাজশাহী।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কামারগাঁ ইউপির হরিপুর হতে কলমা ইউপির চন্দনকোঠা হয়ে দরগাডাংগা যাওয়া যায় রাস্তাটি দিয়ে। কলমা ও কামারগাঁ ইউপির যোগাযোগের সেতু বন্ধন রাস্তাটি। বিগত চারদলীয় জোট সরকারের সময় খাল থেকে মাটি কেটে রাস্তাটি নির্মান করা হয়। পরে বর্তমান সরকারের সময় রাস্তাটি কার্পেটিং করা হয়েছিল। রাস্তাটিতে একটি বড় ব্রীজ ও একটি ছোট ব্রীজ নির্মাণ করা ছিল। কিন্তু ছোট ব্রীজ টি অকারণে ভেঙ্গে নতুন ভাবে করা হয়। নির্মাণ করার সময় থেকেই নিম্নমানের রোড সিমেন্টসহ সামগ্রী ব্যবহার করা হয়। নির্মাণ করার সময় পুরাতন ব্রীজটি ভাঙ্গতে দীর্ঘ সময় লাগে। নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন এমপি ফারুক চৌধুরী। তবে কাজ শেষ হওয়ার পর এমপি উদ্বোধন না করলেও ফলকে তার নাম ব্যবহার করে চালিয়ে দেয়া হয়েছে বলেও ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ব্রীজের দুমুখে কয়েক হাত করে হেয়ারিংবন্ড করার কথা থাকলেও যত্রতত্র ভাবে ইট বিছিয়ে রাখা হয়েছে। যার কারনে ইটগুলো এলোমেলো ও ফারাক হয়ে পড়ে রয়েছে।

স্থানীয়রা জানান, পুরাতন ব্রীজটাই ঝুঁকি মুক্ত ছিল। কিন্তু নতুন ব্রীজটি নির্মাণের শুরু থেকে এখন পর্যন্ত চরম ঝুঁকি তে রয়েছে। প্রায় সপ্তাহ ধরে ভারি মাঝারি বৃষ্টি হয়েছে। ব্রীজের উত্তর দিকে রয়েছে খাল। খালে তেমন স্রোত নেই। তারপরও ব্রীজের দু মুখ থেকে মাটি সরে যাচ্ছে। ইটগুলো এমন ভাবে আছে ভারি ভ্যান অটো নিয়ে যাওয়া যাচ্ছেনা। প্রতি শুক্রবার চৌবাড়িয়া হাটে গরু নিয়ে যায় রাস্তাটি দিয়ে। কিন্তু অবস্থা এতই খারাপ গরু বহন করা গাড়ি নিয়ে গেলেই উল্টে যাবে।

ঠিকাদার সেকান্দর মোল্লা জানান, ব্রীজের কাজের শুরু ডাইবেশন ও পুরাতন ব্রীজ ভাঙ্গার জন্য তেমন বরাদ্দ ছিলনা। এদুটো কাজ করতেই সময় লেগেছে। ব্রীজের দুপারে হেয়ারিংবন্ড করা আছে। এগুলো বসলে কার্পেটিং করতে হবে। হেয়ারিংবন্ডের ইটগুলো এলোমেলো ও ফাঁকফোকর হয়ে পড়ে রয়েছে জানতে চাইলে তিনি জানান কাজ করতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার বলে এড়িয়ে যান তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাইসার আহম্মেদ বলেন, আমি নতুন এসেছে, ব্রীজ দেখে যদি সমস্যা হয়ে থাকে তাহলে ঠিকাদারকে দিয়ে মেরামত করানো হবে।

এমএসএম / এমএসএম

নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং