ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয়ার প্রতিবাদ পবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন ও মানববন্ধন


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৬-৮-২০২৩ দুপুর ৪:৫৬
 কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে অফিস কক্ষে কর্তব্যরত অবস্থায় তালাবদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন ও ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষক সমিতি। বুধবার দুপুর পৌঁনে ১টায় বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষকরা। এসময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আসাদুজ্জামান মিয়া বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় পবিপ্রবি প্রশাসনের কড়া সমালোচনা করেন একই সাথে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ৫ দিনেের সময় বেঁধে দিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন। বিকেল ৩ টায় উপাচার্যের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলীর কাছে ওই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে স্মারকলিপি তুলে দেন। অপরদিকে একই দিনে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বর্জন করেন শিক্ষকরা। 
এদিকে এ ঘটনায় অবরুদ্ধ হওয়া শিক্ষক প্রফেসর ড. হেমায়েত জাহানের অভিযোগের তীর পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের দিকে। ভুক্তভোগী ওই শিক্ষক যুগান্তরকে বলেন, "সিনথিয়া নামে এক ছাত্রীকে ক্ষমতা প্রদর্শন করে পরীক্ষায় পাস করাতে চেয়েছিল ক্যাম্পাস ছাত্রলীগের সভাপতি সাগর। এতে ব্যর্থ হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁর অফিসে তালা দিতে পারে।  এছাড়া ইউট্যাব নামক শিক্ষকদের একটি সংগঠনের সাধারণ সম্পাদক হওয়ার কারণেও এমন ঘটনা ঘটাতে পারে বলেও দাবি ভুক্তভোগী শিক্ষকের। 
তবে উল্টো অভিযোগ করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, পবিপ্রবি'র সাদা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবর বর্তমান সাধারণ সম্পাদক প্রফেসর হেমায়েত জাহান আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে   বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে ছাত্রলীগকে বিতর্কিত ও ভাবমূর্তি ক্ষুন্ন করতে  ষড়যন্ত্র করেছে। তিনি আরও বলেন,  বিশ্ববিদ্যালয়ের সাদা দল ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করতে প্রমাণ ছাড়াই বিবৃতি দিয়েছে যা বিশাল ষড়যন্ত্রের অংশ এবং আমরা এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুতই পদক্ষেপ নেব।
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রফেসর ড.সন্তোষ কুমার বসু এ প্রতিবেদককে জানান,  শিক্ষকের কক্ষে তালা দেওয়ার ঘটনাটি অবশ্যই দুঃখজনক ও অনভিপ্রেত। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস