মদনে রাজস্ব ফাঁকি দিয়ে জলমহল ইজারা,জানে না উপজেলা প্রশাসন
জলমহল নীতিমালা আইন লঙ্ঘন করে, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে, উপজেলা প্রশাসনকে না জানিয়ে, কিছু অসাধু ব্যাক্তি নিজেরাই দিচ্ছে সরকারি জলমহল অবৈধভাবে দখলে নিয়ে নিজেদের মত করে ইজারা।নেত্রকোনার মদন উপজেলার মদন ইউনিয়নের বারবুড়ি আল হেলালিয়া সরকারি জলমহল ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বারবুড়ি গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
গত ১৬ আগস্ট সরেজমিনে গেলে , স্থানীয় এলাকাবাসী জানায় ,বারবুড়ি গ্রামের মুসলিম উদ্দিন মিয়ার ছেলে সিরাজুল ইসলাম, গ্রামের কয়েকজন লোকের কাছ থেকে ৩ লক্ষ টাকার বিনিময়ে এক বছরের জন্য সরকারি ৬.৮ কিলোমিটার জলমহল আল হেলালিয়া খালটি ইজারা নিয়েছে, মাছ ধরার জন্য, জানায়নি মদন ভূমি অফিস ও উপজেলা প্রশাসনকে।
প্রতিবছর বারবুড়ি গ্রামের পিছনে সরকারি ৬.৮০০ কিলোমিটার আল হেলালিয়া খালটি বারবুড়ি কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে অল্প টাকায়, মসজিদের নাম করে ইজারা নেয়, উপজেলা প্রশাসনকে না জানিয়ে।পরবর্তীতে তারা লোকজন বসিয়ে খোলা মাঠে ডাকের মাধ্যমে বিক্রি করে তারা মৎস্যজীবীদের কাছে ৯ নয় লক্ষ থেকে ১০ লক্ষ টাকায়।এলাকার কিছু হতদরিদ্র জেলে পরিবার জানায়, উক্ত জলমহল থেকে মাছ ধরে বিক্রি করে দিন উপার্জন করে সংসার চালাতাম, তা এখন আর মাছ ধরতে দেয় না, মসজিদের কথা বলে ডেকে নিয়ে যা।
২০২০/২১ অর্থবছরের বাংলাদেশ সরকারের (বাপাউবো) পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ৩ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে, ময়মনসিংহের এম রহমান নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান, অত্র আল হেলালিয়া খালটি ১০ ফুট গভীর করে খনন কাজ করে।
উক্ত খাল খনন করায়, এই জলমহল থেকে সরকারের অধিক মুনাফা রাজস্ব আদায় হওয়ার কথা রয়েছে।কিন্তু তা না? প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে, কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তিবর্গ দখলে নিয়ে নিজেরাই নিজেদের মতো করে ইজারা দিচ্ছে সরকারি জলমহল।এ বিষয়ে ইজারাদার সিরাজুল ইসলামের সাথে কথা হলে, তিনি এ প্রতিনিধিকে মোবাইল ফোনে জানায়, গ্রামের লোকজনের কাছ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আমি আল হেলালিয়া খালটি ইজারা নিয়েছি এক বছরের জন্য। এতে মদন উপজেলা প্রশাসন জানে কিনা, তা আমি জানিনা, তারা আমাকে উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে এনে দিবে বলেছে।
এ বিষয়ে মদন ইউনিয়নের (নায়েব) তহশীলদার মান্নু রায়হান তিনি বলেন, আল হেলালিয়া সরকারি জলমহল ,কেবা কারা ইজারা দিয়েছে এই বছর, এ বিষয়ে আমি কিছুই জানিনা।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান