বাহুবলে পরকীয়া আসক্তের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে আদালতে স্বামীর মামলা
পরকীয়া আসক্ত স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন স্বামী। হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ৯ এ মামলাটি দায়ের করেন বাহুবলের অমৃতা গ্রামের আমান উল্লাহর পুত্র মোঃ দুদুু মিয়া। মামলায় তিনি উল্লেখ করেন, গত ৯ মাস আগে চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নের বরদুলিয়া গ্রামের সিরাজ মিয়ার মেয়ে মুসলিমা বেগম (২২) কে বিয়ে করেন। বিয়ের পর তার স্ত্রী পরকীয়া আসক্ত হয়ে পড়ে এবং প্রায়ই ফোনে ব্যস্ত সময় খাটাতে থাকে। এমনকি মুসলিমা তার স্বজনদের প্ররোচনায় দুদু মিয়াকে তার বাড়িতে জামাই হিসেবে নিতে চাপ দিতো। এক পর্যায়ে চলতি বছরের ১৪ আগষ্ট বিকেল ৫টার দিকে স্বামীর অনুপস্থিতে মুসলিমা স্বামীর ঘরে থাকা গরু বিক্রির ১ লক্ষ ২০ হাজার টাকা ও স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে দুদু মিয়া তার স্ত্রী সহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে সুবিচারের দাবী জানান।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান