পিরোজপুরে নিজঘরে গৃহবধুর লাশ উদ্ধার-স্বর্ণালঙ্কার ছিনতাই
পিরোজপুর শহর সংলগ্ন উত্তর শিকারপুর এলাকার নিজ ঘর থেকে হাসি রানী ঘড়ামী নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার (১৭/০৮/২৩) সন্ধ্যা রাতে শহরের উত্তর শিকারপুর (ডাকুয়া বাড়ী) এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ । পরিবারের দাবী চুরি করতে এসে দুর্বৃত্তরা ঐ নারীকে হত্যার পরে তার সাথে থাকা স্বার্ণালঙ্কার লুটে নিয়েছে। নিহত হাসি রানী ঘড়ামী (৫৫) পিরোজপুর পৌর শহরের উত্তর শিকারপুর (ডাকুয়া বাড়ী) এলাকার সত্যেন্দ্র নাথ ঘড়ামীর স্ত্রী।
নিহতের স্বামী সত্যেন্দ্র নাথ ঘড়ামী অভিযোগ করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্ত্রী হাসি রানী ঘরে একা ছিলো। তাদের বাড়ীর কাজের মহিলা নমীতা রানী ডাকুয়া ঘরে এসে দেখতে পায় তাদের ঘরের প্রধান দড়জা খোলা। এসময় তিনি তার স্ত্রীকে ডাকাডাকি করলেও কোন সারা শব্দ না পেয়ে ঘরের ভিতরে খুঁজতে গিয়ে বাহির থেকে ছিটকানী লাগানো বন্ধ বাথরুমের দড়জা খুলে দেখতে পায় হাসি রানীর গলায় কাপড় পেচানো মেঝেতে পরে আছে। পরে সে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে তার স্ত্রীকে মৃত অবস্থায় বাথরুমে পরে থাকতে দেখে। এ সময় তার গলার স্বর্নের চেইন ও কানের দুল ছিলো না। চুরির করতে এসে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার গলার স্বর্নের চেইন ও কানের দুল লুটে নিয়ে চলে যায় বলে অভিযোগ করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। তবে ময়না তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।
উল্লেখ্য এর আগে শহরের বিভিন্ন এলাকায় ঘরের দরজা ভেঙ্গে এ ধরনের একাধিক চুরি-ছিনতাই হলেও এ বারেই প্রথম কাউকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুটে নেয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে এ ঘটনা ঘটায় এলাকায় সাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত