ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে পাউবো প্রকৌশলীর বদলির দাবিতে মানববন্ধন


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ৫-৮-২০২১ দুপুর ৩:৩৬
তিস্তার প্রবল ভাঙনে আড়াই শতাধিক পরিবারের ভিটেমাটি নদীগর্ভে বিলীনের পরও কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড পদক্ষেপ না নেয়ায় নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপ-বিভাগীয় প্রকৌশলী-১ মাহমুদ হাসানকে অবিলম্বে বদলি এবং ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গ্রামের পর গ্রাম, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ-মাদরাসা এবং মন্দির নদীগর্ভে বিলীনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধ গ্রামবাসী।  তিস্তা নদীর তীরঘেঁষে ঘণ্টাব্যাপী মানববন্ধনে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- ইউপি সদস্য শহিদুল ইসলাম, মহুবর রহমান, এলাকাবাসী আজহারুল ইসলাম সাদ্দাম, রতন আহমেদ লিটন, আবু হক্কানী, আলহাজ আমজাদ হোসেনসহ অনেকে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম এবং উপ-বিভাগীয় প্রকৌশলী-১ মাহমুদ হাসানের দুর্নীতি বন্ধে অবিলম্বে তাদের বদলি এবং ভাঙন প্রতিরোধে দ্রুত সংশ্লিষ্ট ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন তিস্তার ভাঙনে নিঃস্ব গ্রামবাসী।
 
উল্লেখ্য, গত সপ্তাহে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বিপুল অংকের অর্থের বিনিময়ে তার পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেন। এছাড়া মনোনীত ঠিকাদারকে আগেভাগেই রেট কোড জানিয়ে দেন মর্মে স্থানীয় সাংসদ পনির  উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন। সপ্তাহ পার না হতেই ভাঙনকবলিত বিক্ষুব্ধ মানুষজন তার বিরুদ্ধে মানববন্ধন করলেন।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা