পরে রওনা দিয়েও কেন চন্দ্রযানের আগে চাঁদে পৌঁছাবে রুশ লুনা?
চাঁদের পথে রয়েছে ভারত ও রাশিয়ার দুই নভোযান চন্দ্রযান-৩ ও লুনা-২৫। আগামী ২১ অগাস্ট রাশিয়ার লুনা-২৫ ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে জানিয়েছে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। এছাড়া ভারতের ইসরো জানিয়েছে—চন্দ্রযান-৩ অবতরণ করবে ২৩ অগাস্ট। সেই হিসেবে চন্দ্রযান-৩ এর দুদিন আগে চাঁদে অবতরণ করবে লুনা-২৫।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, ভারতের তুলনায় অনেক দেরিতে চাঁদের অভিযান শুরু করেছে রাশিয়া। কিন্তু ভারতের চন্দ্রযান-৩ এর আগেই চন্দ্রপৃষ্ঠে নামতে চলেছে রুশ মহাকাশযান লুনা ২৫।
এ অবস্থায় প্রশ্ন উঠছে, আগে যাত্রা শুরু করেও কেন রাশিয়ার পরে চন্দ্রপৃষ্ঠে পৌঁছাবে ভারত?
জানা যায়, লুনা ২৫-এর ওজন অনেক কম। যন্ত্রপাতির ওজন এবং ওজন বহনের ক্ষমতা অনেক কম রয়েছে রুশ চন্দ্রযানের। মাত্র ১৭৫০ কেজি ওজন বহন করতে পারে লুনা ২৫। সেখানে চন্দ্রযান ৩ সবমিলিয়ে ৩৮০০ কেজি ওজন বহন করতে পারে।
ওজনের এই তারতম্যের কারণেই অপেক্ষাকৃত হালকা লুনা ২৫ অনেক দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এছাড়া ভারতের চন্দ্রযানের তুলনায় লুনা ২৫-এর জ্বালানি মজুত করার ক্ষমতা অনেক কম। সেই জন্যই চাঁদের কক্ষপথে খুব বেশি না ঘুরে সোজাসুজি চন্দ্রপৃষ্ঠে নামতে চলেছে রুশ চন্দ্রযান। কিন্তু ভারতের জ্বালানি অনেকটা বেশি পরিমাণে মজুত থাকবে। মূলত চাঁদের মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়েই খানিকটা ঘুরপথে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে ভারতের চন্দ্রযান।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, খরচ কমানোর কারণেই বেশি জ্বালানি থাকা সত্ত্বেও মাধ্যাকর্ষণকে কাজে লাগাতে চাইছে ভারত। তার প্রভাবেই খানিকটা ধীর গতিতে চলছে চন্দ্রযান ৩।
এমএসএম / এমএসএম
দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬
ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
জলবায়ু পরিবর্তনে হিমালয়ে বাড়ছে মানুষ ও চিতাবাঘ সংঘাত
পেরুতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা
সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা
৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি
এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি
বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ